# পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস এর অস্বাভাবিক মূল্য বৃদ্ধি নিয়ে আবার পথে বামেরা

- Link: https://news24-bengali.com/kolkata/left-front-protest-against-fuel-price-hike.html
- Published: 2021-07-15T20:39:13+05:30
- Author: Chhanda Basak

ওয়েব ডেস্ক: পেট্রল, ডিজেল, রান্নার গ্যাস ও কেরাসিনের মতো জ্বালানির অস্বাভাবিক মূল্যবৃদ্ধির
বিরুদ্ধে টানা প্রতিবাদের কর্মসূচি নিলো বামফ্রন্ট। আগামী ১৯ জুলাই থেকে ৩ অগস্ট পর্যন্ত
কোভিড-বিধি মেনেই লাগাতার এই প্রতিবাদ কর্মসূচি চলবে। আলিমুদ্দিনে বুধবার বামফ্রন্টের
বৈঠকে এই সিদ্ধান্ত হয়েছে।

বাম ফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর বক্তব্য, তেলের উপরে কর থেকে কেন্দ্র ও রাজ্য, 
দুই সরকারই লাভবান হয়। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে কোনও সরকারই তাদের ‘দায়’ অস্বীকার করতে
পারে না। পেট্রল, ডিজেলের অস্বাভাবিক দামের জন্য পরিবহণের খরচ বেড়ে গিয়ে বাজারের অন্যান্য
জিনিসের দামেও প্রভাব পড়ছে।

[‘করোনার তৃতীয় ঢেউ শুরু হয়ে গিয়েছে’, সতর্কবার্তা WHO-র!](https://news24-bengali.com/wp-content/uploads/2025/10/6j8gn0lk_heart-attack_625x300_01_October_25.jpegworld/world-health-organization-chief-says-we-are-in-early-stages-of-third-wave.html)

পাশাপাশিই বিমান বাবু এ দিন অভিযোগ করেছেন, স্বাস্থ্যবিধি মেনে অল্প লোক নিয়ে বাম
দলগুলি জ্বালানির মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে পুলিশ-প্রশাসন তাতে বাধা
দিচ্ছে, বাম নেতা-কর্মীদের গ্রেফতারও করা হচ্ছে। অথচ একই বিষয়ে শাসক দল তৃণমূলের কর্মসূচি
চলছে মঞ্চ বেঁধে জমায়েত করে। প্রশাসনের এই ‘পক্ষপাতমূলক ভূমিকা’র প্রতিবাদও তাঁরা করছেন
বলে বিমান বাবু জানিয়েছেন।
