সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞাপন দেখে ফাঁদে পা দিয়ে ‘লুঠ’ ১০ লাখ টাকা

2 Min Read

ওয়েব ডেস্ক: এখন সোশাল মিডিয়া তে বিজ্ঞাপনের যুগ। আর সেই সুযোগ কে কাজে লাগিয়ে প্রতারণা করছে প্রতারকরা। এবার বিমানবন্দরে চাকরি দেওয়ার নাম করে বিজ্ঞাপন দিয়ে লক্ষাধিক টাকার প্রতারণার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিস। অভিযোগ, নিজেকে এয়ারপোর্ট অথরিটির কর্মী বলে পরিচিত দিত অভিযুক্ত। এভাবে বিভিন্ন চাকরি প্রার্থীদের কাছ থেকে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত যুবক। অভিযোগের ভিত্তিতে কুণাল সাহা নামে ওই অভিযুক্ত যুবককে নিউটাউনের আকাঙ্ক্ষা মোড়ের কাছ থেকে গ্রেফতার করেছে ইকোপার্ক থানার পুলিস।

Kolkata false airport job advertisement youth arrested

পুলিশ জানিয়েছে, পূর্ব বর্ধমানের বাসিন্দা এক যুবক ইকোপার্ক থানাতে অভিযোগ করেন। তাঁর অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় একটি বিজ্ঞাপন দেখে সেখানে দেওয়া ফোন নম্বরে তিনি যোগাযোগ করেন। তখন কুণাল সাহা নামে ওই যুবক নিজেকে এয়ারপোর্ট অথরিটির স্টাফ বলে পরিচয় দেয়। একইসঙ্গে বলে যে এয়ারপোর্টে চাকরি পাইয়ে দেবে, তবে তার বিনিময়ে টাকা খরচ করতে হবে।

নাবালিকাদের মাদক খাইয়ে পর্ন ভিডিও শুটের অভিযোগ, গ্রেফতার চক্রের পাণ্ডা

সেইমত তিনি কুণাল সাহার সাথে যোগাযোগ করেন। প্রয়োজনীয় নথিপত্র জমা দেন। সবমিলিয়ে প্রায় ১০ লক্ষ টাকা কুণাল সাহার হাতে তুলে দেন চাকরি পাওয়ার আশায়। কিন্তু বেশ কিছুদিন কেটে যাওয়ার পরেও কোনোরকম সদুত্তর না মেলায়, বুঝতে পারেন যে প্রতারিত হয়েছেন। এরপরই শনিবার ওই যুবকরা ইকোপার্ক থানায় অভিযোগ দায়ের করেন।

১১ লাখ টাকার লোভে নিজেকেই অপহরণের নাটক করাল যুবক

সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে নিউটাউন আকাঙ্ক্ষা মোড় এলাকা থেকে কুণাল সাহাকে গ্রেফতার করে ইকোপার্ক থানার পুলিস। আজ ধৃতকে বারাসত আদালতে তোলা হবে। এই প্রতারণা চক্রের সঙ্গে আর কে বা কারা জড়িত আছে, তা জানতে তদন্ত শুরু করেছে ইকোপার্ক থানার পুলিস।

Share This Article