চলতি সপ্তাহে থেকে বাড়ছে মেট্রোর সংখ্যা, দেখুন নতুন সূচি…

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: সামনেই দুর্গা পুজো। হাতে আর এক মাসও বাকি নেই। স্বাভাবিকভাবেই অনেকেই শুরু করেছেন কেনাকাটা। এদিকে করোনা পরিস্থিতিতে ভিড় এড়ানোটাই লক্ষ্য। সেই কথা চিন্তা করে ফের মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিলো কর্তৃপক্ষ। বুধবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর থেকে দিনে ২৫৬ টি করে মেট্রো চলবে বলে জানালো কর্তৃপক্ষ।

Number of kolkata metro train increased this week ahead of durga puja

তবে পরিবর্তন করা হচ্ছেনা দিনের শুরু ও শেষ মেট্রোর সময়। পূর্বের মতোই সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে দক্ষিণেশ্বর, দমদম ও কবি সুভাষ থেকে মিলবে পরিষেবা। দমদম ও কবি সুভাষ থেকে শেষ মেট্রো মিলবে রাত ৯ টা বেজে ৩০ মিনিটে। কবি সুভাষগামী শেষ মেট্রো দক্ষিণেশ্বর স্টেশন ছাড়বে রাত ৯ টা বেজে ১৮ মিনিটে। ফাইল ছবি।

Pegasus মামলাই কেন্দ্র কে ভৎসনা সুপ্রিম কোর্টের

পুজোর ভিড়ের কথা মাথায় রেখে সময়ের ব্যবধান কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। তবে বাড়ানো হচ্ছে না মেট্রো চলাচলের সময়সীমা। সোমবার মেট্রোর তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, আগামী শুক্রবার থেকে সকাল ও সন্ধের ব্যস্ত সময়ে ৫ মিনিটের ব্যবধানে চলবে মেট্রো। সকালে ৯ টা থেকে ১০.৩০ পর্যন্ত আপ লাইনে পাঁচ মিনিট অন্তর পাবেন মেট্রো।

অবশেষে ম্যাঙ্গালুরু বিমানবন্দরের নামের ফলক থেকে সরল ‘আদানি’ নাম

ডাউন লাইনে সকাল ৯ টা থেকে ১০ টা ও সাড়ে ১০টা থেকে এগারোটা পর্যন্ত ৫ মিনিট ব্যবধানে চালানো হবে মেট্রো। আপ লাইনে বিকেল ৫ টা থেকে সাড়ে ৬ টা পর্যন্ত ও ডাউনে ৫ টা থেকে ৬ টা ও সাড়ে ৬ টা থেকে ৭ টা পর্যন্ত চলবে মেট্রো। এর জেরে বেশ অনেকটাই ভিড় সামাল দেওয়া যাবে বলে আশা করছে মেট্রো রেল কর্তৃপক্ষ।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article