সর্দি-কাশি-জ্বর কমাতে ও শরীরের ইমিউনিটি বাড়াতে রোজ খান ‘জোয়ানের কাড়া’

1 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

আবহাওয়া পরিবর্তনের সঙ্গে সঙ্গে শরীরে জ্বর, সর্দি, কাশি লেগেই রয়েছে! এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে বাড়াতে হবে শরীরের ইমিউনিটি পাওয়ার। এতে শুধু জ্বর বা সর্দি-কাশি নয়, শরীর যে-কোনও রোগের সঙ্গেই লড়তে পারবে! ঘরোয়া উপায়ে ইমিউনিটি বাড়াতে রোজ নিয়ম করে খান জোয়ানের কাড়া।

  1. জোয়ানে রয়েছে অ্যান্টিঅক্সিড্যান্ট যা শরীরকে সংক্রমণ থেকে রক্ষা করে। পাশাপাশি রয়েছে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি, অ্যান্টি-ব্যাকইরিয়াল এবং অ্যান্টি-ফাঙ্গাল বৈশিষ্ট্য যা সর্দি-কাশি কমায়।
  2. জোয়ানের কাড়া বানাতে লাগবে আধ চামচ জোয়ান, ৫ টি তুলসী পাতা, আধ চামচ গোলমরিচগুঁড়ো, ১ টেবিল চামচ মধু।
  3. একটি পাত্রে এক গ্লাস জল, জোয়ান, গোলমরিচগুঁড়ো এবং তুলসী পাতা দিন। এবার এই জল পাঁচ মিনিট ফুটিয়ে নিন। মিশ্রণটি একটু ঠান্ডা হওয়ার পর মধু মিশিয়ে খেয়ে নিন।
  4. জ্বর, সর্দি, কাশি দূর করার পাশাপাশি জোয়ানের কাড়া পেটের অসুখ দূর করে, পিরিয়ডস চলাকালীন ব্যথা কমায়, ব্রণ কমায়।

আপনি কী শরীরের সার্ভিসিং করেছেন ? নয়ত সামনে বিপদ

তবে একদিনে খুব বেশি জোয়ান খাবেন না। এতে স্বাস্থ্যের ক্ষতি হবে। তবে মনে রাখতে হবে যে মহিলারা বাচ্চাকে স্তন্যপান করান এবং গর্ভবতীদের এটি পান করা উচিত নয়।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article