শোকার্ত মুকুল রায়ের বাড়িতে রাজীব, শুরু নতুন জল্পনা

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: মুকুল রায়ের বাড়িতে Rajib Banerjee। বুধবার সকালে মুকুল রায়ের বীজপুরের বাড়িতে যান বিজেপি নেতা। মঙ্গলবারই তাঁর স্ত্রী প্রয়াত হন। শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে মুকুল রায়ের বাড়িতে এসেছেন বলেই জানান Rajib Banerjee। তবে সদ্য দলবদলকারী মুকুল রায়ের বাড়িতে রাজীবের উপস্থিতি নিয়ে ফের জল্পনা শুরু হয়েছে রাজ্য-রাজনীতিতে।

শোকার্ত মুকুল রায়ের বাড়িতে rajib banerjee, শুরু নতুন জল্পনা

শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে বুধবার মুকুল রায়ের বাড়িতে এক-ঝাঁক তৃণমূল নেতা-কর্মীদের পাশাপাশি দেখা যায় বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় এর সাথে সুনীল সিংকে। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, “বহুদিন ধরে মুকুল রায়ের সঙ্গে আমার পরিচয়। তাঁর স্ত্রীর সঙ্গেও বহুবার সাক্ষাৎ হয়েছে। কলকাতার হাসপাতালে যখন ভরতি ছিলেন তখনও দু-একবার গিয়েছি। আজ উনি মারা গিয়েছেন। এটা অত্যন্ত বেদনাদায়ক। আমি শোকার্ত পরিবারের পাশে দাঁড়াতে এসেছি।” মুকুলপুত্র শুভ্রাংশুর সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। মাতৃবিয়োগ হয়েছে তাঁর। তাই খুব সাধারণ দু-একটা কথা ছাড়া কিছুই হয়নি বলেই জানান রাজীব বন্দ্যোপাধ্যায়।

জঙ্গল-মহলে হবে শিল্প-নগরী, বিনিয়োগ হবে প্রায় ৭২ হাজার কোটি

তবে রাজনৈতিক মহলের অনেকেই এই সাক্ষাৎকে একেবারে অরাজনৈতিক বলে মানতে নারাজ। বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর বিজেপিতে ‘বেসুরো’ রাজীব। ইতিমধ্যেই তাঁর একাধিক ফেসবুক পোস্ট ও মন্তব্য জল্পনা বাড়িয়েছে। তার উপর সম্প্রতি কুণাল ঘোষের সঙ্গে দেখা করতেও দেখা গিয়েছে বিজেপি নেতাকে। আবার বিজেপির কর্মসূচিতেও দেখা যায়নি তাঁকে। এই প্রেক্ষাপটে মুকুল রায়ের বাড়িতে তাঁর উপস্থিতি যথেষ্ট রাজনৈতিক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article