কোন নীতি মেনে রাজ্যগুলিকে টিকা বণ্টন করা হচ্ছে? কেন্দ্রীর কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট

4 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: ভ্যাকসিন নিয়ে সঙ্কট কাটছে না রাজ্যে। তা নিয়ে মামলা-প্রতি মামলা হয়েই চলেছে। এবার সেই সমস্ত মামলার শুনানিতেই কেন্দ্রের কাছে প্রশ্ন রাখল হাইকোর্ট। কেন্দ্রের কোভিড টিকা নীতি কি, মোদি সরকারের কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট।

কোন নীতি মেনে রাজ্যগুলিকে টিকা বণ্টন করা হচ্ছে? কেন্দ্রীর কাছে জানতে চাইল কলকাতা হাই কোর্ট

সোমবার কলকাতা হাই কোর্টের ভারপ্রাপ্ত বিচারপতি রাজেশ বিন্দলের ডিভিশন বেঞ্চে সেই সমস্ত মামলার শুনানি হয়। সেই শুনানি চলাকালীন কেন্দ্রের টিকা নীতি নিয়ে তথ্য চান বিচারপতি। একই সঙ্গে রাজ্যের কাছে আদালতের প্রশ্ন, কতজন গ্রামের মানুষরা ভ্যাকসিন পেয়েছে? গ্রামে ভ্যাক্সিনেশন প্রক্রিয়াই বা কেমন চলছে? কি পরিকল্পনা নেওয়া হয়েছে?

সেই সঙ্গে কেন্দ্র কত ভ্যাকসিন বিভিন্ন রাজ্যকে দিয়েছে তাও জানাতে নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের আইনজীবীকে। কোন নীতি মেনে বিভিন্ন রাজ্যে টিকা বণ্টন করছে কেন্দ্রীয় সরকার? জনসংখ্যার অনুপাতে নাকি অন্য কোনও নীতি মেনে হচ্ছে টিকা বণ্টন। তা আদালতকে জানাতে হবে। একটা সময় কেন্দ্র জানিয়েছিল আগে ষাটোর্ধ্বরা টিকা পাবেন, তার পর চল্লিশোর্ধ্বরা পরে বাকিরা টিকা পাবেন। এখনও কি সেই নীতি অনুযায়ী ভ্যাকসিন বণ্টন হচ্ছে, তাও জানতে চেয়েছে আদালত। ভিনরাজ্য গুলিকে কত টিকা দিচ্ছে কেন্দ্র? তাও জানাতে হবে হলফনামায়। এমনকি, রাজ্যে কত কোভিশিল্ড কত কোভ্যাক্সিন আসছে, কোন অনুপাতে তা পাঠানো হচ্ছে, তাও জানতে চেয়েছে আদালত। বেশ কিছুদিন ধরেই প্রশ্ন উঠছে দেশে ভ্যাকসিন বণ্টন নিয়ে। গ্রামের অনেকেই নাকি ভ্যাকসিন পাচ্ছেন না। ফলে ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে পাঁচটি জনস্বার্থ মামলা দায়ের হয়।

পেগাসাস-কাণ্ডে দুই বিচারপতির নেতৃত্বে তদন্ত কমিশন গঠনের নির্দেশ মমতার

এদিন হাই কোর্টে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত হলফনামা জমা করেন। সেখানে জানানো হয়েছে, রাজ্যের ৯ কোটি ১৩ লক্ষ জনসংখ্যার মধ্যে মোট ২ কোটি ৩ লক্ষের কিছু বেশি মানুষ সরকারি জায়গা থেকে টিকা পেয়েছেন। ১ কোটি ৫৮ লক্ষের বেশি মানুষ প্রথম ডোজ পেয়েছেন। ৪৫ লক্ষ মানুষ ইতিমধ্যেই দু’টি ডোজ পেয়েছেন। যারা দুটি ডোজই পেয়েছেন, তাঁদের শরীরে কি কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে, কাদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়া দেখা গিয়েছে, তার হিসেব কারা রাখছেন, আদৌ সেই হিসেব রাখা হয়েছে কি না, তাও রাজ্যের জানতে চেয়েছে কলকাতা হাই কোর্ট।

বৃদ্ধ মানুষদের লাইন কেন দিতে হচ্ছে? ওল্ডেজ হোমগুলিতে কি টিকা  সম্পন্ন হয়েছে?ফ্রন্ট লাইন ওয়ার্কারদের কত ভ্যাকসিন দিয়েছেন তার হারও জানান দরকার বলে এদিন হাইকোর্টের তরফে বলা হয়। 

BJP বিরোধী সকলের সঙ্গেই বামেরা কাজ করতে প্রস্তুত, স্পষ্ট বুঝিয়ে দিলেন বিমান বসু

এদিকে মামলাকারীর তরফে জানান হয়,  উত্তর ২৪ পরগণায় জনসংখ্যা ১ কোটির বেশি। সেখানে সরকারি কোন হাসপাতালে ভেন্টিলেটর নেই। এদিন বেসরকারি হাসপাতালের জন্য কড়া মনোভাব দেখান বিচারপতি বিন্দল। প্রশ্ন করেন, ”সব সময় টাকা রোজগারের জন্য নয়। সমাজের প্রতি দায়বদ্ধতা আছে। এত বিল কেন?”

পাশাপাশি, রাশিয়ার স্পুটনিক ভি বা স্পুটনিক লাইট ভ্যাকসিন নিয়ে চর্চা হয় আদালতে। রাশিয়ার এই টিকা এ দেশে ছাড়পত্র পেয়েছে। কিন্তু তার দাম কত, জানতে চান প্রধান বিচারপতির বিচারাধীন বেঞ্চ। তিনি জানান, অধিকাংশ জায়গাতেই তো চড়া দামে বিকোচ্ছে এই ভ্যাকসিন। এর পরই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রশ্ন, যে রাজ্যে ৩০-৪০ শতাংশ জনসংখ্যা দারিদ্র সীমার নিচে বসবাস করেন, তাহলে তাঁরা কীভাবে এই ভ্যাকসিন পাবেন। এ নিয়ে কি কেন্দ্রের কোনও নীতি রয়েছে, তাও জানতে চেয়েছে আদালত। ৫ আগস্টের মধ্যে এ সমস্ত বিষয় নিয়ে কলকাতা হাই কোর্টে হলফনামা জমা দিতে হবে কেন্দ্রকে।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article