স্মার্টফোনের ব্যাটারি লাইফ কিভাবে বাড়াবেন

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

কলকাতা। SmartPhone এর  অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হল তার ব্যাটারি। স্মার্টফোন কেনার ছয় মাস পর থেকে ব্যাটারির স্বাস্থ্য কমতে থাকে। তার সাথে ধীরে ধীরে কমতে থাকে ব্যাক আপ। স্মার্টফোনের ব্যাটাই লাইফ বাড়াতে আমাদের কিছু পদ্ধতি অনুসরণ করতে হবে।

১. কখনও ব্যাটারি ০ শতাংশ  হতে দেবেন না

ব্যাটারি ২০ শতাংশের নীচে গেলেই ফোন চার্চ করুন। কখনও ফোনকে সম্পূর্ণ ডিসচার্জ করবেন না। তার আগেই চার্জ শুরু করুন।

২. গোটা রাত চার্জ করবেন না

কখনই সারা রাত ধরে ফোন চার্জ করবেন না। আজকাল প্রায় সব ফোনই ৯০ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। তাই সারা রাত অতিরিক্ত চার্জ করে ব্যাটারির স্বাস্থ্যের ক্ষতি করবেন না।

৩. সব সময় ১০০ শতাংশ চার্জ না করলেও চলবে

ফোনের ব্যাটারির স্বাস্থ্য ঠিক রাখতে ১০০ শতাংশ চার্জ করা বন্ধ করুন। ৯০ শতাংশ চার্জ হলে চার্জ শেষ করুন। এর ফলে ফোন ওভারচার্জ হওয়ার হাত থেকে বাঁচাতে পারবেন।

৪. স্লো চার্জার ব্যবহার করুন

ব্যাটারির স্বাস্থ্যকে বাড়াতে ফাস্ট চার্জের জায়গায় স্লো চার্জার ব্যবহার করুন। এতে স্মার্টফোন চার্জ হতে বেশি সময় লাগলেও আপনার ফোনের ব্যাটারির আয়ু বাড়বে।

৫. গেম না খেলে ব্যাটারি সেভার মোড ব্যবহার করুন

ব্যাটারি সেভার মোডে ফোনের ব্যাক আপ অনেকটা বাড়ে। গেম খেলার সময় ছাড়া সব সময় এই ফিচার ব্যবহার করলে ফোনের ব্যাক আপ বাড়বে।

৬. প্রয়োজন ছাড়া ওয়াই-ফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন

ওয়াই ফাই ও ব্লুটুথ অকারণ ফোনের ব্যাটারি নষ্ট করে। তাই প্রয়োজন ছাড়া ওয়াই ফাই ও ব্লুটুথ বন্ধ রাখুন।

৭. কম দামের চার্জর ও কেবেল ব্যবহার করবেন না

কম দামের চার্জার ও কেবেল ব্যবহার করবেন না। এতে ফোনের ব্যাটারির পাকাপাকি ভাবে ক্ষতিগ্রস্থ হতে পারে।

৮. কম দামের পাওয়ারব্যাঙ্ক ব্যবহার নয়

কম দামের পাওয়ারব্যাঙ্ক ব্যবহার করলেও ফোনের ব্যাটারির পাকাপাকি ক্ষতি হতে পারে।

৯. প্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন

ফোন থেকে অপ্রয়োজনীয় অ্যাপ ডিলিট করুন। যে অ্যাপ ব্যবহার করেন না সেগুলি ফোন থেকে ডিলিট করুন। এর ফলে ফোনের ব্যাক আপ বাড়বে।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article