Sunday, 15 Nov 2026
  • Sitemap
Subscribe
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তর ও দক্ষিন ২৪ পরগনা
    • নাদিয়া ও মুর্শিদাবাদ
    • বর্ধমান
    • হাওড়া ও হুগলী
    • উত্তরবঙ্গ
    • পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়া
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Hot News
মাসিকের সময় ঠান্ডা জল পান করা কি উচিত? এতে কি সত্যিই বাড়ে ব্যথা, নাকি এটি নিছক প্রচলিত ধারণা? জানুন বিশেষজ্ঞের মতামত
শিশুদের জাঙ্ক ফুডের অভ্যাস কমাতে বাড়িতেই তৈরি করুন এই ৫টি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি
স্বাস্থ্য পরামর্শ: ডাবের জল সবার জন্য উপকারী নয়! কিডনি, রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় কারা থাকবেন সতর্ক?
সৌন্দর্য টিপস: কমলার খোসায় ফিরবে ত্বকের স্বাভাবিক জেল্লা ? বাড়িতেই তৈরি করুন সহজ ফেস প্যাক
ত্বক ও চুলের যত্নে চাল ধোয়া জল: কতটা উপকারী? জেনে নিন ঘরেই তৈরির সহজ পদ্ধতি
Font ResizerAa
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COMBengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Search
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তর ও দক্ষিন ২৪ পরগনা
    • নাদিয়া ও মুর্শিদাবাদ
    • বর্ধমান
    • হাওড়া ও হুগলী
    • উত্তরবঙ্গ
    • পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়া
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Have an existing account? Sign In
Follow US
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

হোম » কলকাতা

কলকাতা

রাজ্যে এবার চালু হতে চলেছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প

Last updated: 13 August, 2023 8:57 AM
Chhanda Basak
ByChhanda Basak
Health & Lifestyle Journalist
Chhanda Basak is a Health & Lifestyle Journalist with 5 years of experience. She writes about nutrition, fitness, women's health, beauty, mental wellness, and healthy living....
Follow:
- Health & Lifestyle Journalist
Share
রাজ্যে এবার চালু হতে চলেছে ‘দুয়ারে রেশন’ প্রকল্প
SHARE
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

কলকাতা। করোনাকালে ‘দুয়ারে রেশন’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষণা মতো গ্রাহকদের দুয়ারে রেশন পৌঁছে দিতে এবার জোর কদমে নেমে পড়ল রাজ্য খাদ্য দপ্তর। কোন পথে দুয়ারে রেশন প্রকল্পের (Ration) বাস্তবায়ন হবে, তা নিয়ে খোঁজখবর শুরু করেছেন খাদ্য দপ্তরের কর্তারা। তাঁরা ধরে নিয়েছেন, এই প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে সব চেয়ে বেশি বাধা আসতে পারে রেশন ডিলারদের কাছ থেকে।

তাই, রেশন ডিলার সংগঠনের প্রতিনিধিদের কাছ থেকে এই ব্যাপারে সুনির্দিষ্ট প্রস্তাব চাওয়া হয়েছে। অন্যান্য রাজ্যে কি ভাবে দুয়ারে রেশন প্রকল্প চলছে, সেই বিষয়েও খবর নেওয়া হচ্ছে। সব পক্ষের সঙ্গে কথা বলেই তার চূড়ান্ত রূপরেখা তৈরি করা হবে বলে খাদ্য দপ্তরের আধিকারিকরা জানাচ্ছেন। রাজ্যের ২৩টি ২৮টি দোকান থেকে ইতিমধ্যেই বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে খাদ্য দপ্তর।

Wb govt. Starts ration at doorstep project

খাদ্য মন্ত্রী হিসেবে সদ্য দায়িত্ব নিয়েছেন রথীন ঘোষ। তিনি জানিয়েছেন, দুয়ারে রেশন মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প। যত দ্রুত সম্ভব দুয়ারে রেশন প্রকল্প চালু করা হবে। এই নিয়ে অফিসারদের সঙ্গে শীঘ্রই আলোচনায় বসবেন তিনি।

করোনার সংক্রমণ রুখতে রবিবার থেকে রাজ্যে কড়া নিষেধাজ্ঞা জারি হচ্ছে। আগামী ১৫ দিন দোকানপাট, সরকারি ও বেসরকারি অফিস সব বন্ধ থাকবে। গাড়ি চলাচলের উপরও নিষেধাজ্ঞা জারি হচ্ছে। এর ফলে রাজ্যের স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হলেও রেশন পরিষেবা যাতে সচল থাকে, সেই ব্যাপারে সচেষ্ট খাদ্য দপ্তর। অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশনের সম্পাদক বিশ্বম্ভর বসু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, করোনা সংক্রমণে রাশ টানতে আগামী ১৫ দিনের জন্য বিভিন্ন ক্ষেত্রে কঠোর নিয়ন্ত্রণ জারি হলেও সেই জন্য রেশন পরিষেবা কোনও ভাবেই ব্যাহত হবে না। রেশন একটি জরুরি পরিষেবা। রাজ্যের সব রেশন ডিলারকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে।

নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, তৃণমূল ফের ক্ষমতায় এলে এ বার দুয়ারে রেশন চালু করা হবে। মানুষকে আর কষ্ট করে রেশন দোকানে যেতে হবে না। বাড়িতে বসেই তাঁরা রেশন পেয়ে যাবেন। ইস্তাহারেও সে কথা জানিয়েছিল তৃণমূল। তাই, দুয়ারে রেশন প্রকল্পকে এখন পাখির চোখ করেছে খাদ্য দপ্তর।

Corona প্রতিরোধে ভারতের বাজারে এলো নতুন ওষুধ Antibody Cocktail

খাদ্য দপ্তরের এক শীর্ষ কর্তা বলেন, ‘দেশের মধ্যে একমাত্র অন্ধ্রপ্রদেশে দুয়ারে রেশন প্রকল্প চালু হয়েছে। জগন মোহন রেড্ডি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ওই রাজ্যে বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়।’ রেশনের খাদ্যসামগ্রী বাড়ি বাড়ি পৌঁছে দিতে সেখানে কয়েক হাজার ছোট গাড়িও কেনা হয়েছে। সেই গাড়িতে করে বিভিন্ন গ্রামে ও মহল্লায় পৌঁছে যাচ্ছে ভর্তুকির রেশন। গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে প্যাকেট বন্দি চাল-গম।

তাহলে কি বুধবার থেকে ভারতে Facebook, Twitter, Instagram বন্ধ হয়ে যাবে?

বিশ্বম্ভর বসু বলেন, ‘দুয়ারে রেশন প্রকল্প চালু করার জন্য ডিলারদের কাছ থেকে খাদ্য মন্ত্রী সহযোগিতা চান। কি ভাবে এই প্রকল্পকে কার্যকর করা যায়, সেই ব্যাপারে খাদ্য দপ্তর আমাদের কাছ থেকে পরামর্শ চেয়েছে। তিনটি বিকল্প প্রস্তাব দিতে বলা হয়েছে। নিজেদের মধ্যে আলোচনা করে আমরা শীঘ্রই আমাদের বক্তব্য জানিয়ে দেব।’ বিশ্বম্ভর জানান, দুয়ারে রেশন পৌঁছে দিতে গেলে গাড়ি লাগবে। সেই জন্য বাড়তি লোক নিয়োগ করতে হবে। রেশন ডিলারদের কমিশন বাড়াতে হবে। এখন কাউকে রেশন দেওয়ার আগে ‘পস’ বা পয়েন্ট অফ সেল যন্ত্রে আঙুলের ছাপ নেওয়া হয়। দুয়ারে রেশনের সময়ে সেই কাজটাই বা কি ভাবে হবে, তা নিয়ে রেশন ডিলাররা চিন্তিত।

বাড়িতে বসেই এবার করে নিন COVID পরীক্ষা

মুখ্যমন্ত্রীর এই উদ্যোগের ফলে এবার প্রত্যন্ত গ্রামে মানুষের কাছে রেশন পৌঁছে যাবে। তবে, পরিবহণ-সহ অন্য খাতে খরচও অনেকটা বাড়বে। মুখ্যমন্ত্রী যদি এই বাড়তি খরচের সংস্থানও করে দেন, তাহলে মানুষকে আরও ভালো পরিষেবা দেওয়া যাবে। রাজ্য সরকারের ‘দুয়ারে রেশন’ প্রকল্পে বাদ গেল না বীরভূমও। সিউড়ির হাটজানবাজারে পাইলট প্রোজেক্ট হিসেবে বাড়িতে বাড়িতে পৌঁছে গেল রেশন। খুশি গ্রাহকরা।

কাউকে আর দোকানে গিয়ে, কষ্ট করে রেশন তুলতে হবে না। ভোটের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিশ্রুতি দিয়েছিলেন, তৃতীয়বার ক্ষমতা এলে বাড়িতে বাড়িতে রেশন পৌঁছে দেবেন। একুশের ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে তৃণমূল। মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়ে প্রতিশ্রুতি রাখলেন মমতা।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article
Email Copy Link Print
ByChhanda Basak
Health & Lifestyle Journalist
Follow:
Chhanda Basak is a Health & Lifestyle Journalist with 5 years of experience. She writes about nutrition, fitness, women's health, beauty, mental wellness, and healthy living. Passionate about health awareness, she is dedicated to sharing informative, well-researched content that inspires readers to make healthier lifestyle choices.
Previous Article বাড়িতে বসেই এবার করে নিন covid পরীক্ষা বাড়িতে বসেই এবার করে নিন COVID পরীক্ষা
Next Article Corona প্রতিরোধে ভারতের বাজারে এলো নতুন ওষুধ antibody cocktail Corona প্রতিরোধে ভারতের বাজারে এলো নতুন ওষুধ Antibody Cocktail

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

এবার মীনাক্ষী সৃজনদের নামে ফ্যান-পেজ নিয়ে আপত্তি তুল্য CPIM
কলকাতা

এবার মীনাক্ষী সৃজনদের নামে ফ্যান-পেজ নিয়ে আপত্তি তুল্য CPIM

By
Chhanda Basak
ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন KMC প্রশাসক পদ থেকে
কলকাতা

ফিরহাদ হাকিম পদত্যাগ করেছেন KMC প্রশাসক পদ থেকে

By
Chhanda Basak
মোদী বিরোধী জোটে রাহুল নন মমতাই হবে প্রধান মুখ, ‘জাগো বাংলা’য় স্পষ্ট বার্তা তৃণমূলের
কলকাতা

মোদী বিরোধী জোটে রাহুল নন মমতাই হবে প্রধান মুখ, ‘জাগো বাংলা’য় স্পষ্ট বার্তা তৃণমূলের

By
Chhanda Basak
প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দশ শতাংশ সুদে টাকা ফেরত পাবেন
কলকাতা

প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি দশ শতাংশ সুদে টাকা ফেরত পাবেন

By
Chhanda Basak
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
Facebook Twitter Youtube Rss Medium

About US

NEWS24–BENGALI.COM brings to provide the latest quality Bengali News(বাংলা খবর, Bangla News) on Health, Tech, and more on Digital Platform.

Top Categories
  • Sitemap
Usefull Links
  • About Us
  • Comment Policy
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Term & Condition

© NEWS24-BENGALI.COM. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?