Sunday, 15 Nov 2026
  • Sitemap
Subscribe
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তর ও দক্ষিন ২৪ পরগনা
    • নাদিয়া ও মুর্শিদাবাদ
    • বর্ধমান
    • হাওড়া ও হুগলী
    • উত্তরবঙ্গ
    • পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়া
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Hot News
মাসিকের সময় ঠান্ডা জল পান করা কি উচিত? এতে কি সত্যিই বাড়ে ব্যথা, নাকি এটি নিছক প্রচলিত ধারণা? জানুন বিশেষজ্ঞের মতামত
শিশুদের জাঙ্ক ফুডের অভ্যাস কমাতে বাড়িতেই তৈরি করুন এই ৫টি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি
স্বাস্থ্য পরামর্শ: ডাবের জল সবার জন্য উপকারী নয়! কিডনি, রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় কারা থাকবেন সতর্ক?
সৌন্দর্য টিপস: কমলার খোসায় ফিরবে ত্বকের স্বাভাবিক জেল্লা ? বাড়িতেই তৈরি করুন সহজ ফেস প্যাক
ত্বক ও চুলের যত্নে চাল ধোয়া জল: কতটা উপকারী? জেনে নিন ঘরেই তৈরির সহজ পদ্ধতি
Font ResizerAa
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COMBengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Search
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তর ও দক্ষিন ২৪ পরগনা
    • নাদিয়া ও মুর্শিদাবাদ
    • বর্ধমান
    • হাওড়া ও হুগলী
    • উত্তরবঙ্গ
    • পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়া
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Have an existing account? Sign In
Follow US
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

হোম » সুস্বাস্থ্য

সুস্বাস্থ্য

কোভিডের মাঝে ছড়াচ্ছে ‘Black Fungus’ সংক্রমণ, এর উপসর্গ গুলি কি কি, জেনে নিন বিস্তারিত

Last updated: 12 August, 2023 10:40 PM
Chhanda Basak
ByChhanda Basak
Health & Lifestyle Journalist
Chhanda Basak is a Health & Lifestyle Journalist with 5 years of experience. She writes about nutrition, fitness, women's health, beauty, mental wellness, and healthy living....
Follow:
- Health & Lifestyle Journalist
Share
কোভিডের মাঝে ছড়াচ্ছে ‘Black Fungus’ সংক্রমণ, এর উপসর্গ গুলি কি কি, জেনে নিন বিস্তারিত
SHARE
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: Black Fungus এটি ছত্রাকজনিত রোগ। এই সংক্রমণের আরেক নাম ‘মিউকরমাইকোসিস’। এই ছত্রাকের সংক্রমণ খুবই মারাত্মক এবং এটি চোখ, নাক এবং কখনও কখনও মস্তিষ্কেও অ্যাটাক করে। এই সংক্রমণ থেকে অন্ধত্ব, খুব কঠিন অসুখ এবং মৃত্যু পর্যন্তও হতে পারে।

Black fungus symptoms identify signs symptoms in covid cases

ব্ল্যাক ফাঙ্গাসের উপসর্গ কি কি

কোনও ব্যক্তির মধ্যে এই সংক্রমণ হলে যে উপসর্গগুলি দেখা দেয় – নাক বন্ধ হয়ে যাওয়া, রক্ত পড়া নাক দিয়ে, মুখে ফোলাভাব, দাঁতে ব্যথা, বুকে ব্যাথা। চোয়ালে ব্যথা, চোখ জ্বালা ও ব্যথা, নাকের চারপাশে ব্যথা ও লালচে ভাব, চোখের দৃষ্টি ঝাপসা হয়ে আসা, নাকের উপর কালচে দাগ দেখা দিতে পারে, জ্বর, বুকে ব্যথা, মাথা ব্যথা, কাশি, বমি।

কীভাবে ছড়ায় এটি?

Black Fungus বা মিউকরমাইকোসিস খুবই বিরল একটা সংক্রমণ। মিউকর নামে একটি ছত্রাকের সংস্পর্শে এলে এই সংক্রমণ হয়। এটি সাধারণত মাটি, গাছপালা, সার, পচা ফল-শাকসব্জির মধ্যে যে মিউকাস থাকে, তার থেকেই ছড়ায়। এটা মাটি এবং বাতাসে এমনিতেই থাকে। বেশিরভাগ ক্ষেত্রে শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে বাতাসে উপস্থিত ছত্রাক আমাদের শরীরে পৌঁছায়। শরীরে যদি কোনও ধরণের ক্ষত থাকে বা দেহের কোনও অংশ পুড়ে গিয়ে থাকে, তবে সেখান থেকেও এই সংক্রমণ দেহে ছড়িয়ে পড়তে পারে। যদি প্রাথমিক পর্যায়ে এটি সনাক্ত না করা হয়, তবে চোখের দৃষ্টি চলে যেতে পারে। শরীরের যে অংশে এই ছত্রাক ছড়িয়ে পড়েছে, দেহের সেই অংশটি পচে যেতে পারে।

সাইনাস, মস্তিষ্ক ও ফুসফুসের ক্ষতি করতে পারে এই সংক্রমণ। বিশেষত, যারা ডায়বেটিসে ভুগছেন, যাদের দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা, ক্যান্সার বা এইডস-এ আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই সংক্রমণ মারাত্মক হতে পারে। চিকিৎসকদের মতে, এই সংক্রমণ থেকে মৃত্যুর আশংকা ৫০ শতাংশ। তাদের ধারণা স্টেরয়েডের ব্যবহার থেকে এই সংক্রমণ শুরু হতে পারে।

দিনে দুই-তিন কাপের বেশি চা পান করেন? ক্ষতি হতে পারে স্বাস্থ্যের

কোভিডের সাথে এর কানেকশন কি

চিকিৎসক ও বিশেষজ্ঞরা মনে করছেন, যেসব কোভিড রোগীর অবস্থা গুরুতর তাদের চিকিৎসায় যে স্টেরয়েড ব্যবহার করা হচ্ছে, তা থেকেই সম্ভবত ছড়াচ্ছে এই সংক্রমণ। স্টেরয়েড ফুসফুসের প্রদাহ কমাতে পারলেও, এটি রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করে দেয়। মহারাষ্ট্র, বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি-তে বেশ কয়েকজনের মধ্যে এই সংক্রমণ দেখা গিয়েছে।

এই সংক্রমণ প্রতিরোধের উপায় কি

  1. ধুলোবালি রয়েছে এমন কোনও নির্মাণস্থলে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করুন।
  2. গার্ডেনিং বা ক্ষেতে কাজ করার সময় মাস্ক, জুতো, লম্বা প্যান্ট, লম্বা হাতাযুক্ত জামা পরুন।
  3. ব্যক্তিগত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।
  4. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিফাংগাল বা অ্যান্টিবায়োটিক ওষুধ খেতে হবে।
  5. করোনা থেকে সুস্থ হওয়ার পর সময় সময় হেল্থ চেকআপ করা উচিত। ছত্রাক সংক্রমণের কোনও লক্ষণ দেখা দিলে সাথে সাথে ডাক্তারের কাছে যান।
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article
Email Copy Link Print
ByChhanda Basak
Health & Lifestyle Journalist
Follow:
Chhanda Basak is a Health & Lifestyle Journalist with 5 years of experience. She writes about nutrition, fitness, women's health, beauty, mental wellness, and healthy living. Passionate about health awareness, she is dedicated to sharing informative, well-researched content that inspires readers to make healthier lifestyle choices.
Previous Article জন-বিচ্ছিন্নতাই বিধানসভা নির্বাচনে বামেদের হারের বড় কারণ, স্বীকার করল পর্যালোচনায় জন-বিচ্ছিন্নতাই বিধানসভা নির্বাচনে বামেদের হারের বড় কারণ, স্বীকার করল পর্যালোচনায়
Next Article রাজ্য এখনি ছাড়ছে না আলাপনকে, বদলি ইস্যুতে মোদীকে পাঁচ পাতার চিঠিতে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য এখনি ছাড়ছে না আলাপনকে, বদলি ইস্যুতে মোদীকে পাঁচ পাতার চিঠিতে জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

ধূমপান কি মানসিক চাপ কমায়? বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন
সুস্বাস্থ্য

ধূমপান কি মানসিক চাপ কমায়? বিশেষজ্ঞদের কাছ থেকে জানুন

By
Chhanda Basak
ইউরিক অ্যাসিডের সমস্যা, কি খাবেন, কি খাবেন না যেনে নিন
সুস্বাস্থ্য

ইউরিক অ্যাসিডের সমস্যা, কি খাবেন, কি খাবেন না যেনে নিন

By
Chhanda Basak
প্রতিদিন খাওয়া এই সাধারণ খাবারগুলি হাড়ের মারাত্মক ক্ষতি করবে, আজ জেনে নিন.. স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে
সুস্বাস্থ্য

প্রতিদিন খাওয়া এই সাধারণ খাবারগুলি হাড়ের মারাত্মক ক্ষতি করবে, আজ জেনে নিন.. স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছে

By
Chhanda Basak
যখন আপনি আপনার পায়ে আঙুল দিয়ে চাপ দেন, তখন একটি গর্তের মতো হয়ে যায়… এমনটা কেন হয়? সঠিক উত্তরটি জেনে নিন।
সুস্বাস্থ্য

যখন আপনি আপনার পায়ে আঙুল দিয়ে চাপ দেন, তখন একটি গর্তের মতো হয়ে যায়… এমনটা কেন হয়? সঠিক উত্তরটি জেনে নিন।

By
Chhanda Basak
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
Facebook Twitter Youtube Rss Medium

About US

NEWS24–BENGALI.COM brings to provide the latest quality Bengali News(বাংলা খবর, Bangla News) on Health, Tech, and more on Digital Platform.

Top Categories
  • Sitemap
Usefull Links
  • About Us
  • Comment Policy
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Term & Condition

© NEWS24-BENGALI.COM. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?