আপনার বয়স কি ৪০-এর কম? করোনা-আক্রান্ত এবং ওভারওয়েট? এখনি সাবধান হন!

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

কলকাতা: আপনার কি ওজন তা একটু বেশি, এবার সাবধান হওয়ার সময় এসে গেছে। COVID-19 এ  ওভারওয়েটদের সমস্যা সবচে বেশি।

Lancet diabetes endocrinology journal study says being overweight can increase severity of covidওজন বেশি থাকলে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পরে অসুস্থতার ঝুঁকি বেশি, এমনই জানাল ‘দ্য ল্যানসেট ডায়াবেটিস অ্যান্ড এন্ড্রোক্রিনোলজি’ (Lancet Diabetes & Endocrinology journal) জার্নালে প্রকাশিত একটি গবেষণাপত্র।

ল্যানসেটের ওই গবেষণা উদ্ধৃত করে ব্রিটেনের অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষকেরা (University of Oxford in the UK) বলছেন, ওজন বেশি (overweight) থাকলে করোনায় (COVID-19) সংক্রমিত হওয়ার পর ঝুঁকি বেড়ে যায়। জানা গিয়েছে, এই বিষয় নিয়ে এমন ব্যাপক গবেষণা এই প্রথম (the first large study)।

ব্রিটেনে বসবাসরত ৬৯ লাখের বেশি মানুষের উপর এই গবেষণা করা হয়েছে। করোনাভাইরাস সংক্রমণের প্রথম ঢেউয়ের সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গিয়েছেন এমন ২০ হাজারেরও বেশি করোনারোগীর তথ্য এ গবেষণায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মা হওয়ার পর ওজন নিয়ে চিন্তায় ? মেনে চলুন কিছু টিপস

গবেষকেরা বলছেন, বিএমআইয়ের (full range of body-mass index /BMI) সূচকে যাঁদের ওজন  বেশি, তাঁদের করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকিও বেশি থাকে। এসব ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকিও ৫ শতাংশ বেশি। প্রসঙ্গত, বিএমআই হল– শরীরের উচ্চতা অনুসারে ওজনের হিসাব। গবেষকেরা আরও বলছেন, শুধু ওজন যাঁদের বেশি তাঁরাই ঝুঁকিতে আছেন, বিষয়টি এমন নয়। যাঁদের ওজন কম, করোনায় সংক্রমিত হলে তাঁদের ক্ষেত্রেও অসুস্থতার ঝুঁকি বেশি থাকে।

আপনার নিখরচায় গুগল ফটো স্টোরেজ ব্যবহারের দিন এবার শেষ ১ জুন, এখানে দাম দেখুন

গবেষণা অনুসারে ২০ থেকে ৩৯ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে অতিরিক্ত ওজনের কারণে করোনার ঝুঁকি বেশি থাকে। তবে ৬০ বছরের বেশি যাঁদের বয়স, তাঁদের অতিরিক্ত ওজনের কারণে ঝুঁকি বাড়ে না। আবার ৮০ বছরের বেশি বয়সীদের ক্ষেত্রে ওজনের কারণে করোনায় গুরুতর অসুস্থতার ঝুঁকি বেশ কম থাকে। 

 

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article