গলায় কি মাছের কাঁটা বিঁধেছে? আসুন দেখে নিই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বার করবেন

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: কথাতেই বলে মাছে-ভাতে বাঙালি। কিন্তু এ প্রজন্মের অনেকেই মাছ খেতে চান না কাঁটা ফোটার ভয়ে। ইলিশের স্বাদও অনেকে দূরে সরিয়ে রাখেন শুধুমাত্র অতিরিক্ত কাঁটার জন্য। মাছ ভাত খেতে খেতে যদি হঠাৎ গলায় কাঁটা বিঁধে যাই তাহলেই সর্বনাশ!

গলায় কি মাছের কাঁটা বিঁধেছে? আসুন দেখে নিই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বার করবেন

তাড়াহুড়োর মধ্যে এই কাঁটা বাছার ঝামেলা এড়াতেই মাছ খেতে চান না অনেকে। অনেকেই গলায় বিঁধে যাওয়া মাছের কাঁটা দূর করার এক দলা সাদা ভাতের মণ্ড খেয়ে থাকেন। নরম ছোট কাঁটা হলে এতে অনেক সময় এই ফরমুলা কাজ করে যায়। তবে এ ছাড়াও বেশ কিছু ঘরোয়া উপায়ে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা দূর করা যায়। আসুন জেনে নেওয়া যাক সেই সব উপায়গুলি…

• গলায় কাঁটা বিঁধলে দেরি না করে অল্প অলিভ অয়েল খেয়ে নিন। অলিভ অয়েল অন্য তেলের তুলনায় বেশি পিচ্ছিল। তাই গলা থেকে কাঁটা পিছলে নেমে যাবে সহজেই।

আপনার শিশুর জন্য ঘুম পাড়ানোর সঠিক পদ্ধতি কোনটি? বিস্তারিত জেনে নিন

• গলায় কাঁটা আটকালে হালকা গরম জলে একটু লেবু নিংড়ে সেই মিশ্রণ খান। লেবুর অ্যাসিডিক ক্ষমতা কাঁটাকে নরম করে দিতে সক্ষম। ফলে গরম জলে একটু লেবু নিংড়ে খেলে কাঁটা নরম হয়ে নামবে সহজেই।

• জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে নিন। ভিনিগার গলায় বিঁধে থাকা মাছের কাঁটাকে নরম করার ক্ষমতা রাখে। তাই জলের সঙ্গে ভিনিগার মিশিয়ে খেলে কাঁটা সহজেই নেমে যায়।

নারকেল জল খাওয়ার পর নারকেলের শাঁস ফেলে দেন, উপকার জানলে এই ভুলটি আর করবে না

• নুনও কাঁটা নরম করে। তবে শুধু নুন না খেয়ে জলে নুন মিশিয়ে নিন। প্রথমে একটু জল সামান্য উষ্ণ গরম করে নিয়ে সেই জলে বেশ খানিকটা নুন মিশিয়ে নিন। এই উষ্ণ নুন-জল খেলে গলায় বিঁধে থাকা মাছের কাঁটা সহজেই নেমে যাবে।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article