এবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের সমন গেল অভিনেত্রী Yami Gautam কাছে

1 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: বিদেশি মুদ্রা সংক্রান্ত বেনিয়মের অভিযোগে এবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের(ED) সমন গেল অভিনেত্রী ইয়ামি গৌতমের(Yami Gautam) কাছে। ২ জুলাই এই সমন পাঠানো হয় বলে জানা গেছে। ঐ সমনে বলা হয়েছে ৭ জুলাই তাঁকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে দেখা করতে হবে। ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টের (FEMA) ভিত্তিতে তাঁকে সমন পাঠানো হয়েছে।

এবার এনফোর্সমেন্ট ডিরেক্টোরেটের সমন গেল অভিনেত্রী yami gautam কাছে

শোনা গিয়েছে, একটি মামলার সূত্র ধরেই ইয়ামির বেনিয়মের হদিশ পান ইডির আধিকারিকরা। অভিযোগ, অভিনেত্রীর একটি বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিদেশি মুদ্রা সংক্রান্ত আইন লঙ্ঘন করা হয়েছে। তার জেরেই ইয়ামিকে ডেকে পাঠানো হয়েছে। ইডির মুম্বাই ইউনিটে গিয়ে অভিনেত্রীকে দেখা করতে হবে বলে খবর। এ বিষয়ে ইয়ামির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোন প্রতিক্রিয়া জানান যাইনি।

ভোট পরবর্তী হিংসা মামলায় কলকাতা হাইকোর্টের কড়া ভৎসনার মুখে রাজ্য সরকার

উল্লেখ্য, আয়ুষ্মান খুরানার সঙ্গে ‘ভিকি ডোনর’ (Vicky Donor) সিনেমার মাধ্যমে বলিউডে নিজের সফর শুরু করেন ইয়ামি। তারপর একাধিক হিন্দি, তামিল, তেলেগু সিনেমায় অভিনয় করেছেন। ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতেও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন। চলতি বছরের ৪ জুন ‘উরি’র পরিচালক আদিত্য ধরের (Aditya Dhar) সঙ্গে গাঁটছড়া বাঁধেন ইয়ামি। অভিনেত্রী ছবি পোস্ট করার পরই তাঁর বিয়ের কথা জানতে পারেন অনুরাগীরা।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article