Sunday, 15 Nov 2026
  • Sitemap
Subscribe
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তর ও দক্ষিন ২৪ পরগনা
    • নাদিয়া ও মুর্শিদাবাদ
    • বর্ধমান
    • হাওড়া ও হুগলী
    • উত্তরবঙ্গ
    • পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়া
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Hot News
মাসিকের সময় ঠান্ডা জল পান করা কি উচিত? এতে কি সত্যিই বাড়ে ব্যথা, নাকি এটি নিছক প্রচলিত ধারণা? জানুন বিশেষজ্ঞের মতামত
শিশুদের জাঙ্ক ফুডের অভ্যাস কমাতে বাড়িতেই তৈরি করুন এই ৫টি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি
স্বাস্থ্য পরামর্শ: ডাবের জল সবার জন্য উপকারী নয়! কিডনি, রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় কারা থাকবেন সতর্ক?
সৌন্দর্য টিপস: কমলার খোসায় ফিরবে ত্বকের স্বাভাবিক জেল্লা ? বাড়িতেই তৈরি করুন সহজ ফেস প্যাক
ত্বক ও চুলের যত্নে চাল ধোয়া জল: কতটা উপকারী? জেনে নিন ঘরেই তৈরির সহজ পদ্ধতি
Font ResizerAa
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COMBengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Search
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তর ও দক্ষিন ২৪ পরগনা
    • নাদিয়া ও মুর্শিদাবাদ
    • বর্ধমান
    • হাওড়া ও হুগলী
    • উত্তরবঙ্গ
    • পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়া
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Have an existing account? Sign In
Follow US
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

হোম » দেশ

দেশ

গালওয়ানের পর এবার অরুণাচল, ভারতে অনুপ্রবেশ চিন সেনার

Last updated: 17 August, 2023 8:03 PM
Chhanda Basak
ByChhanda Basak
Health & Lifestyle Journalist
Chhanda Basak is a Health & Lifestyle Journalist with 5 years of experience. She writes about nutrition, fitness, women's health, beauty, mental wellness, and healthy living....
Follow:
- Health & Lifestyle Journalist
Share
গালওয়ানের পর এবার অরুণাচল, ভারতে অনুপ্রবেশ চিন সেনার
SHARE
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: ফের মুখোমুখি ভারত ও চিন সেনা। এবার সংঘাতের কেন্দ্র অরুণাচল প্রদেশের তাওয়াং সেক্টর। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পার করে গত সপ্তাহে ভারতীয় সীমান্তে প্রবেশ করে প্রায় ২০০ জন চিন সেনা, সূত্রের খবর এমনটাই। শুধু তাই নয়, জাতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে একজন উচ্চপদস্থ সরকারি আধিকারিক জানান, চিন সেনা ভারতের বাঙ্কারগুলিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছিল।

200 chinese troops stopper at arunachal border engaged in a face off
প্রতিকি ছবি

সূত্রের খবর, তাওয়াং সেক্টরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অত্যন্ত কাছাকাছি চলে আসে চিনা ফৌজের একটি বাহিনী। এই খবর পেয়েই সেখানে পৌঁছয় ভারতীয় সেনা এবং চিন সেনাকে আটকানোর চেষ্টা করা হয়। এরপরেই ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করা চিনা সেনাদের অস্থায়ীভাবে আটক করা হয় বলে জানা গিয়েছে। যদিও এই ঘটনায় আনুষ্ঠানিকভাবে কোনও বিবৃতি সেনার তরফে দেওয়া হয়নি। শুরু হয় বাকবিতণ্ডা, যা ধাক্কাধাক্কি পর্যন্ত গড়ায়। গত সপ্তাহে হওয়া এই সংঘাত চলে বেশ কয়েক ঘণ্টা।

তবে পূর্ব লাদাখের ঘটনা থেকে শিক্ষা নেওয়ায় এবার চিনা বাহিনী সরাসরি সংঘর্ষে জড়ায়নি। দুই দেশের সেনাবাহিনীর কম্যান্ডারদের খবর দেওয়া হলে তারা আলোচনার মাধ্যমে ওই সমস্যার সমাধান করে নেন বলে জানা গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে, প্রায় কয়েক ঘণ্টা ধরে ধাপে ধাপে সেনা প্রত্যাহারের কাজ চলে সেনার প্রোটোকল মেনেই। তবে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় ভারতীয় সেনা বা নিরাপত্তা কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি।

প্যান্ডোরার ঝাঁপি খুলতেই ফাঁস ভারতীয় প্রভাবশালীদের নাম

এদিকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সীমান্ত সমস্যা প্রসঙ্গে জানিয়েছেন, চিনের তরফ থেকে যে উস্কানিমূলক আচরণ করা হচ্ছে তাতে এলাকার শান্তি বিঘ্নিত হচ্ছে। তিনি আরও বলেন, ‘আমরা আশা করছি চিন পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় যে সমস্যাগুলি হচ্ছে সেগুলি আলোচনার মাধ্যমে সমাধান করবে এবং দ্বিপাক্ষিক চুক্তি ও প্রটোকল মেনে চলবে।’

নিলামে Air India কিনল Tata গোষ্ঠী, ৬৮ বছর পর এয়ার ইন্ডিয়ার মালিক আবার Tata Sons

উল্লেখ্য, ২০২০ সালের ১৫ জুন গালওয়ান উপত্যকায় মুখোমুখি হয় ভারত ও চিনের ফৌজ। দু’পক্ষের জওয়ানরাই লোহার রড ও কাঁটাতার জড়ানো হাতিয়ার নিয়ে বেশ কয়েক ঘণ্টা লড়াই করে। রক্তক্ষয়ী সেই সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হন। ১৯৭৫ সালে পর এই প্রথম প্রকৃত নিয়ন্ত্রণরেখা প্রাণহানির ঘটনা ঘটে। সংঘর্ষের পরেই সীমান্তে কার্যত যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়। ২০১৬ সালে ২০০-র বেশি সেনা ভারতীয় সীমানায় প্রবেশ করেছিল। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই তাঁরা আবার ফিরে যায়। এদিকে ২০১১ সালে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারত সীমান্তে ২৫০ মিটার দীর্ঘ একটি দেওয়াল তোলার চেষ্টা করে। এই বিষয়ে সরব হয়েছিল দিল্লি। অবশেষে পরিস্থিতি শান্ত করতে কয়েক দফা আলোচনা হয় দুই দেশের সেনাবাহিনী।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article
Email Copy Link Print
ByChhanda Basak
Health & Lifestyle Journalist
Follow:
Chhanda Basak is a Health & Lifestyle Journalist with 5 years of experience. She writes about nutrition, fitness, women's health, beauty, mental wellness, and healthy living. Passionate about health awareness, she is dedicated to sharing informative, well-researched content that inspires readers to make healthier lifestyle choices.
Previous Article ‘কতজনকে গ্রেফতার করেছেন? ’ যোগী সরকারের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের ‘কতজনকে গ্রেফতার করেছেন?’ যোগী সরকারের কাছে রিপোর্ট তলব সুপ্রিম কোর্টের
Next Article অধরাই থেকে গেল শান্তিপুর নিয়ে বাম কংগ্রেস জোটের সমীকরণ অধরাই থেকে গেল শান্তিপুর নিয়ে বাম কংগ্রেস জোটের সমীকরণ

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

টোলে ১০০ মিটারের লম্বা জ্যাম হলেই দিতে হবে না Toll Tax
দেশ

টোলে ১০০ মিটারের লম্বা জ্যাম হলেই দিতে হবে না Toll Tax

By
Chhanda Basak
রাজ্যের উপ-নির্বাচন নিয়ে তৃণমূলকে তাদের সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন
দেশ

রাজ্যের উপ-নির্বাচন নিয়ে তৃণমূলকে তাদের সিদ্ধান্ত জানাল নির্বাচন কমিশন

By
Chhanda Basak
ফ্রান্সের কাছ থেকে সস্তায় ২৪টি ‘সেকেন্ড হ্যান্ড’ মিরাজ-২০০০ যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত
দেশ

ফ্রান্সের কাছ থেকে সস্তায় ২৪টি ‘সেকেন্ড হ্যান্ড’ মিরাজ-২০০০ যুদ্ধবিমান কিনতে চলেছে ভারত

By
Chhanda Basak
দীর্ঘ সময়ের পর সেপ্টেম্বরে ভারতীয় বিমান বাহিনী থেকে অবসর নিতে চলেছে MIG-21
দেশ

দীর্ঘ সময়ের পর সেপ্টেম্বরে ভারতীয় বিমান বাহিনী থেকে অবসর নিতে চলেছে MIG-21

By
Chhanda Basak
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
Facebook Twitter Youtube Rss Medium

About US

NEWS24–BENGALI.COM brings to provide the latest quality Bengali News(বাংলা খবর, Bangla News) on Health, Tech, and more on Digital Platform.

Top Categories
  • Sitemap
Usefull Links
  • About Us
  • Comment Policy
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Term & Condition

© NEWS24-BENGALI.COM. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?