শুরু হয়ে গেল 2022 এর IPL এর মহড়া, এবার থাকছে দুটো নতুন টিম

1 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: চলতি বছরের IPL শেষ হতে না হতেই তৈরি আগামীর খসড়া। 2022 সালের ক্রিকেটের মহারণের মেগা নিলামের ব্লু প্রিন্ট রেডি। আগামী বছর আরও দুই নতুন টিম ও কমপক্ষে আরও ৫০ খেলোয়াড় জুড়বে নয়া সিজনে। সূত্রের খবর, চলতি বছরের ডিসেম্বরেই হতে পারে মেগা নিলাম। শুধু তাই নয়, একই সঙ্গে আইপিএলের মেগা নিলামই বা কবে অনুষ্ঠিত হবে, কোন দল কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে, কোন দল কত অর্থ খরচ করতে পারবে, আইপিএলের মিডিয়া রাইটসের টেন্ডার, এই সমস্ত বিষয়ও চূড়ান্ত হয়ে গিয়েছে বলে খবর।

শুরু হয়ে গেল 2022 এর ipl এর মহড়া, এবার থাকছে দুটো নতুন টিম

2022-এর IPL সিজন হতে চলেছে আরও জমকালো। চোখ ধাঁধানো মেগা নিলামের জন্য আয়োজনও বিপুল। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, আগামী আগস্টের মাঝামাঝি সময় থেকে 2022 সালের জানুয়ারির মধ্যে নয়া দুটি দলের অন্তর্ভুক্তির প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগামী আগস্টেই নয়া দুই ফ্রাঞ্চাইজির জন্য টেন্ডার ডাকা হবে।

চলতি বছরের অক্টোবরের মাঝামাঝি সময়ে আইপিএলে দুই নতুন দলের নামও জানিয়ে দেওয়া হবে। এরপর ডিসেম্বরে হবে মেগা নিলাম। পাশাপাশি 2022 সালের জানুয়ারিতে আইপিএলের নতুন মিডিয়া রাইটসের জন্যও টেন্ডার ডাকা হতে পারে। এখনও পর্যন্ত যা খবর তাতে ২০২২ সালের আইপিএলে নতুন ফ্রাঞ্চাইজি হিসেবে আহমেদাবাদের অন্তর্ভুক্তি ঘটতে পারে। অন্য দল কানপুর কিংবা লখনউ থেকে আইপিএলে যোগ দিতে পারে।

ভারতে ইসলাম মোটেই বিপদজনক নয়, বললেন সংঘের(RSS) প্রধান মোহন ভাগবত

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article