কোভিড টিকা এবং রাজ্যের নাম পরিবর্তন নিয়ে মোদী-মমতার আলোচনা

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: কোভিড টিকাকরণ ও বাংলার নাম পরিবর্তন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মোদীর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল ৪টেয় প্রধানমন্ত্রীর বাসভবনে যান মুখ্যমন্ত্রী। প্রায় ৪৫ মিনিট ধরে চলে দু’জনের বৈঠক। বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সৌজন্য সাক্ষাৎকার ছিল। কলাইকুন্ডায় আমাদের কথা হয়নি। তৃতীয়বার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর তাই এই সৌজন্য সাক্ষাৎ।’ দেশের করোনা পরিস্থিতি নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়। তৃতীয় ঢেউ আসার আগে সকলে যাতে টিকা পান সে বিষয়টি দেখা উচিত। বিষয়টি প্রধানমন্ত্রীকে জানিয়েছি। তিনি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।

কোভিড টিকা এবং রাজ্যের নাম পরিবর্তন নিয়ে মোদী-মমতার আলোচনা

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমি কোভিড নিয়ে আলোচনা করেছি। যা ভ্যাকসিন পাওয়া গিয়েছে তার থেকে আমাদের চাহিদা আরেকটু বেশি। প্রত্যেক রাজ্যই পাক, তাতে আমাদের কোনও অসুবিধা নেই। কিন্তু আমাদের রাজ্যের জনসংখ্যার অনুপাতে কম ভ্যাকসিন এসেছে।” কাল বুধবার সোনিয়া গান্ধীর সঙ্গে বৈঠক প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘কাল সোনিয়াজির সঙ্গে চায়ে পে চর্চা রয়েছে।’ পেগাসাস ইস্যুতে সর্বদলীয় বৈঠক ডাকের বিষয়টিও এদিনের বৈঠকে আলোচিত হয় বলে জানান তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, ‘সবার মতামত নিয়ে সুপ্রিম কোর্টের নজরদারিতে একটি তদন্ত হোক এই কথা জানিয়েছি।’ পাশাপাশি, বাংলার নাম পরিবর্তন নিয়েও আলোচনা হয় এদিনের বৈঠকে। তিনি বলেন, ‘অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কথা হচ্ছে। আমি বলেছি দয়া করে এবার বিষয়টি দেখতে।’

কেন্দ্র কি পেগাসাসের লাইসেন্স নিয়েছে? এই প্রশ্নের জবাব পেতেই মামলা সুপ্রিম কোর্টে

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article