উত্তরপ্রদেশ ভোটের আগে ওয়েইসি আসলে বিজেপির ‘চাচাজান’ বলে বিস্ফোরক কৃষক নেতা রাকেশ টিকায়েত

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: এবার AIMIM প্রধান আসাদউদ্দিন ওয়েইসিকে তীব্র আক্রমণ করলেন কৃষক নেতা রাকেশ টিকায়েত। তিনি দাবি করেন ওয়েইসি নিজেপির লোক। রাকেশ টিকায়েতের দাবি, ওয়েইসি আসলে বিজেপির ‘চাচাজান’।

Rakesh tikait alleged asaduddin owaisi is part of bjp team

গত রবিবার উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের করা একটি মন্তব্যের পর সরগরম সেরাজ্যের রাজনীতি। এক জনসভা থেকে যোগী বলেন, আগে (অখিলেশ যাদব মুখ্যমন্ত্রী থাকাকালীন) রাজ্যের সব মানুষ রেশন পেত না। কারণ, ‘আব্বাজান’ বলা লোকেরাই সব রেশন নিয়ে চলে যেত। মুখ্যমন্ত্রীর সেই ‘আব্বাজান’ বক্তব্যেরই পালটা এবার ‘চাচাজান’ তত্ত্ব তুলে আনলেন কৃষক আন্দোলনের নেতা টিকায়েত। গতকাল এক সমাবেশে তিনি বলেন,”এবার উত্তরপ্রদেশে বিজেপির চাচাজান আসাদউদ্দিন ওয়েইসি এসে গিয়েছেন। ও যে করেই হোক বিজেপিকে জেতানোর চেষ্টা করবে।”

রাকেশ টিকায়েতের বক্তব্য, “বিজেপি (BJP) এবং ওয়েইসি একই দল হিসাবে কাজ করছে। ওয়েইসি বিজেপির চাচাজান। ও বিজেপিকে প্রচুর গালাগালি দেবে। কিন্তু ওর বিরুদ্ধে কোনও মামলা করা হবে না। কারণ, বিজেপি ওর থেকে সাহায্য পায়। ওয়েইসি দুমুখো। ও কৃষকদের শেষ করে দেবে। ওঁদের ছক সমঝে চলতে হবে কৃষকদের। ভোটের সময়ও ওঁরা ষড়যন্ত্র করবে। তবে আমার বিশ্বাস পঞ্চায়েত নির্বাচনের মতোই এই এলাকার মানুষ বিপ্লব করবেন।”

দেশে বড়সড় নাশকতার ছক বানচাল, দিল্লি পুলিশের জালে দুই পাক প্রশিক্ষিত জঙ্গি সহ ছয়

প্রসঙ্গত, চলতি বছর উত্তরপ্রদেশের রাজনীতিতে প্রবেশ করার সিদ্ধান্ত নিয়েছে ওয়েইসির মিম। রাজ্যের অন্তত ১০০টি আসনে লড়ার সিদ্ধান্ত নিয়েছেন হায়দ্রাবাদের সাংসদ। ইতিমধ্যেই রাজ্যে বেশ কয়েক দফায় প্রচার সেরে ফেলেছেন ওয়েইসি। বিজেপিকে তীব্র সুরে আক্রমণও করেছেন তিনি। কিন্তু যোগীরাজ্যে ওয়েইসির এই আগমনে বিজেপির থেকে বেশি ভয় পাচ্ছেন, অন্য বিরোধীরা। তাঁদের ধারণা, উত্তরপ্রদেশে AIMIM-এর এই আগমনে আসলে সংখ্যালঘু ভোট কাটাকাটিতে আসলে সুবিধা পাবে বিজেপিই।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article