১৫ সেপ্টেম্বর ত্রিপুরায় অভিষেকের পদযাত্রার অনুমতি দিল না বিপ্লবের পুলিশ

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: আগামী বুধবার ত্রিপুরায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রায় অনুমতি দিল না পুলিশ। পুলিশের তরফের জানানো হয়েছে, ওই দিন শহরে অন্য একটি রাজনৈতিক কর্মসূচি রয়েছে। অভিষেকের প্রস্তাবিত পদযাত্রার ‘রুট’ ধরেই হবে সেই কর্মসূচি।

Tripura police doesn't give permission of abhishek banerjee’s rally on 15 september

নিয়ম অনুযায়ী কোনও কর্মসূচির ৭২ ঘণ্টা আগে লিখিত ভাবে পুলিশের কাছে অনুমতি চাইতে হয়। সেই নিয়ম মেনে ওই রাজনৈতিক সংগঠনটি তৃণমূলের আগে তাদের কর্মসূচির জন্য অনুমতি নিয়েছে বলে পুলিশ সূত্রের খবর। যদিও আগরতলায় সাংবাদিক বৈঠকে তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেন, ‘‘পুলিশ অভিষেকের সভা অনুমতি দিয়েছিল। তার পর অনুমতি বাতিল করেছে। যদিও আমরা পুলিশের প্রস্তাবিত ‘রুট’ ধরেই পদযাত্রা করব বলেছিলাম।’’

‘মা তুমি কার?’ এবার ‘মা’ কে নিয়ে চরমে তরজা অশোক–ফিরহাদের

কুণাল টুইটারে লিখেছেন, ‘অভিষেককে ভয় পেয়ে ১৫ সেপ্টেম্বরের পদযাত্রা ঠেকাতে মরিয়া বিজেপি। পুলিশ জানাল, ওই দিন ওই রুটেই অন্য দল কর্মসূচি করবে। এখন শুনলাম ১৪ এবং ১৫ সেপ্টেম্বর বিএমএস (সঙ্ঘ পরিবারের শ্রমিক সংগঠন)-কে দিয়ে রেল ধর্মঘট করাচ্ছে বিজেপি ধর্মনগরে। যেখান থেকে ট্রেন ছাড়ে। বিজেপি ভয় পেয়েছে।’

কে দিয়েছিল বিজ্ঞাপনের অনুমোদন, যোগীর বিজ্ঞাপন বিতর্কে তৃণমূলের RTI

বুধবার দুপুর ২টো ত্রিপুরার রাজধানীতে অভিষেকের পদযাত্রার কথা ছিল। তার প্রস্তুতির জন্য রবিবার আগরতলায় বৈঠক করেছিলেন তৃণমূলের নেতা-নেত্রীরা। কুণাল ঘোষ, সুস্মিতা দেব ওই বৈঠকে হাজির ছিলেন।

২০২৩-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে, ত্রিপুরা দখল করতে আদাজল খেয়ে নেমে পড়েছে তৃণমূল। গত দু’মাসের মধ্যে এই নিয়ে তৃতীয় বার ত্রিপুরায় যাওয়ার কথা ছিল অভিষেকের। গত ২ আগস্ট প্রথম সফরে আগরতলা থেকে গোমতী জেলার উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিষেক।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article