Sunday, 15 Nov 2026
  • Sitemap
Subscribe
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তর ও দক্ষিন ২৪ পরগনা
    • নাদিয়া ও মুর্শিদাবাদ
    • বর্ধমান
    • হাওড়া ও হুগলী
    • উত্তরবঙ্গ
    • পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়া
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Hot News
মাসিকের সময় ঠান্ডা জল পান করা কি উচিত? এতে কি সত্যিই বাড়ে ব্যথা, নাকি এটি নিছক প্রচলিত ধারণা? জানুন বিশেষজ্ঞের মতামত
শিশুদের জাঙ্ক ফুডের অভ্যাস কমাতে বাড়িতেই তৈরি করুন এই ৫টি স্বাস্থ্যকর ও সুস্বাদু রেসিপি
স্বাস্থ্য পরামর্শ: ডাবের জল সবার জন্য উপকারী নয়! কিডনি, রক্তচাপ ও ডায়াবেটিসের সমস্যায় কারা থাকবেন সতর্ক?
সৌন্দর্য টিপস: কমলার খোসায় ফিরবে ত্বকের স্বাভাবিক জেল্লা ? বাড়িতেই তৈরি করুন সহজ ফেস প্যাক
ত্বক ও চুলের যত্নে চাল ধোয়া জল: কতটা উপকারী? জেনে নিন ঘরেই তৈরির সহজ পদ্ধতি
Font ResizerAa
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COMBengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Search
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
    • উত্তর ও দক্ষিন ২৪ পরগনা
    • নাদিয়া ও মুর্শিদাবাদ
    • বর্ধমান
    • হাওড়া ও হুগলী
    • উত্তরবঙ্গ
    • পুরুলিয়া বীরভূম ও বাঁকুড়া
    • পূর্ব ও পশ্চিম মেদিনীপুর
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
Have an existing account? Sign In
Follow US
  • কলকাতা
  • পশ্চিমবঙ্গ
  • দেশ
  • বিদেশ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • লাইফ স্টাইল
  • সুস্বাস্থ্য
© 2022 Foxiz News Network. Ruby Design Company. All Rights Reserved.

হোম » পশ্চিমবঙ্গ » নাদিয়া ও মুর্শিদাবাদ

নাদিয়া ও মুর্শিদাবাদ

মুর্শিদাবাদ থেকে পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো কেন্দ্রীয় ভিজিল্যান্স অফিসার

Last updated: 19 August, 2023 8:01 AM
Chhanda Basak
ByChhanda Basak
Health & Lifestyle Journalist
Chhanda Basak is a Health & Lifestyle Journalist with 5 years of experience. She writes about nutrition, fitness, women's health, beauty, mental wellness, and healthy living....
Follow:
- Health & Lifestyle Journalist
Share
মুর্শিদাবাদ থেকে পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো কেন্দ্রীয় ভিজিল্যান্স অফিসার
SHARE
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: রাজ্যের বিভিন্ন জাইগা থেকে ধরা পড়ছে ভুয়ো অফিসার। এবার পুলিশের জালে ভুয়ো কেন্দ্রীয় ভিজিল্যান্স অফিসার। পুলিশ জানায়, ধৃতের নাম শেখ আরিফুল (২৭)। উত্তর ২৪ পরগনার বাসিন্দা শেখ আরিফুল ভুয়ো ভিজিল্যান্স অফিসারের পরিচয় দিয়ে মুর্শিদাবাদের দৈলতাবাদের এক চিকিৎসকের থেকে ৫ লাখ টাকা দাবি জানায় বলে অভিযোগ। ঘটনার তদন্তে ধৃতকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে দৌলতাবাদ থানার পুলিশ।

Fake central vigilance officer arrested from murshidabad

সূত্রের খবর, গত বুধবার দৌলতাবাদ থানার মদনপুর অঞ্চলের রুহারপাড়া এলাকায় এক গ্রামীণ চিকিৎসকের কাছে আসে শেখ আরিফুল। সে জাল পরিচয়পত্র দেখিয়ে নিজেকে কেন্দ্রীয় ভিজিল্যান্স অফিসার পরিচয় দেয় এবং ওই চিকিৎসকের বিরুদ্ধে লাইসেন্স না থাকা ও রোগীদের থেকে অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ তোলে। চিকিৎসকের কথায়, ‘ওই ব্যক্তি নিজেকে কেন্দ্রীয় অফিসার এবং কলকাতা থেকে এসেছে জানিয়ে আমার বিরুদ্ধে নানারকম অভিযোগ তোলে। বাঁচার উপায় হিসাবে ৫ লাখ টাকা দাবি করে। আমি দিতে অস্বীকার করলে আইনত ব্যবস্থা নেওয়া হবে এবং জীবন বরবাদ হয়ে যাবে বলে হুমকিও দেয়।’

দত্তপুকুর থেকে গ্রেফতার আরেক ভুয়ো IPS অফিসার

হতভম্ব ওই চিকিৎসক কিছুটা ভয় পেয়ে আরিফুলকে আগামী ২৮ সেপ্টেম্বর আসতে বলেন এবং সেদিনই ৫ লাখ টাকা দেবেন বলে জানান। আরিফুল সেকথায় সম্মত হলেও যাওয়ার আগে চিকিৎসকের কাছে থাকা নগদ ১৪ হাজার টাকা নিয়ে যায় বলে অভিযোগ। এরপর চিকিৎসক ঘটনাটি এলাকাবাসী থেকে দৌলতাবাদ থানায় জানান। তারপর মঙ্গলবার রাতে ওই চিকিৎসকের কাছে টাকা নিতে আসে আরিফুল। সে ওই চিকিৎসকের সঙ্গে রাস্তাতেই দেখা করে। তখনই আগে থেকে ওৎ পেতে থাকা এলাকাবাসী আরিফুলকে পাকড়াও করে এবং তার পরিচয়পত্র দেখতে চায়। কিন্তু, আরিফুল পরিচয়পত্র দেখাতে পারেনি। তখনই তার পর্দা ফাঁস হয়ে যায়। খবর পেয়ে দৌলতাবাদ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আরিফুলকে গ্রেফতার করে। তবে এই ঘটনায় জড়িত এলাকার এক ব্যক্তি পালিয়েছে।

মধ্যমগ্রামে পুলিশের জালে গ্রেফতার ভুয়ো তৃণমূল নেতা

গ্রেফতারির পরে নিজেকে এক কেন্দ্রীয় এজেন্সির আধিকারিক হিসাবে দাবি জানায় আরিফুল। ঘটনার তদন্তে বুধবার ধৃতকে বহরমপুর জেলা জর্জ আদালতে পেশ করে ৭ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় দৌলতাবাদ থানার পুলিশ। যদিও বিচারক আরিফুলকে ৩ দিনের পুলিশ হেফাজত দিয়েছেন। এই প্রতারণা চক্রের সঙ্গে আরিফুল কতদিন জড়িত, তার আসল পরিচয় কি এবং আর কারা এই ঘটনায় জড়িত রয়েছে সে বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article
Email Copy Link Print
ByChhanda Basak
Health & Lifestyle Journalist
Follow:
Chhanda Basak is a Health & Lifestyle Journalist with 5 years of experience. She writes about nutrition, fitness, women's health, beauty, mental wellness, and healthy living. Passionate about health awareness, she is dedicated to sharing informative, well-researched content that inspires readers to make healthier lifestyle choices.
Previous Article তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো, সঙ্গে আরও ৭ তৃণমূলে যোগ দিলেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো, সঙ্গে আরও ৭
Next Article রাজ্যগুলির মধ্যে gdp বৃদ্ধির হারে রেকর্ড গড়ল বাংলা, রিপোর্ট নীতি আয়োগ রাজ্যগুলির মধ্যে GDP বৃদ্ধির হারে রেকর্ড গড়ল বাংলা, রিপোর্ট নীতি আয়োগ

Your Trusted Source for Accurate and Timely Updates!

Our commitment to accuracy, impartiality, and delivering breaking news as it happens has earned us the trust of a vast audience. Stay ahead with real-time updates on the latest events, trends.
FacebookLike
XFollow
InstagramFollow
LinkedInFollow
MediumFollow
QuoraFollow
- Advertisement -
Ad image

You Might Also Like

নদীয়া(NADIA) করোনায়(COVID-19) আজ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫০ পেরিয়ে গেছে, ১৪ জন নতুন আক্রান্ত
নাদিয়া ও মুর্শিদাবাদ

নদীয়া(NADIA) করোনায়(COVID-19) আজ পর্যন্ত মৃত্যুর সংখ্যা ১৫০ পেরিয়ে গেছে, ১৪ জন নতুন আক্রান্ত

By
Chhanda Basak
মতুয়ারা কি এবার বিজেপির সম্পর্ক ছাড়ছেন, মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদকের পোস্ট ঘিরে জল্পনা!
নাদিয়া ও মুর্শিদাবাদ

মতুয়ারা কি এবার বিজেপির সম্পর্ক ছাড়ছেন, মতুয়া মহাসঙ্ঘের সাধারণ সম্পাদকের পোস্ট ঘিরে জল্পনা!

By
Chhanda Basak
বিধানসভা উপনির্বাচনে শান্তিপুর কেন্দ্রে এবার জোর টক্কর দিতে পারে বামেরা
নাদিয়া ও মুর্শিদাবাদ

বিধানসভা উপনির্বাচনে শান্তিপুর কেন্দ্রে এবার জোর টক্কর দিতে পারে বামেরা

By
Chhanda Basak
শান্তিপুরে তৃণমূল(TMC) পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা হামলা
নাদিয়া ও মুর্শিদাবাদ

শান্তিপুরে তৃণমূল(TMC) পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমা হামলা

By
Chhanda Basak
Bengali News, Latest Bangla News, 365 Din 24 Ghanta Bangla Khabar | NEWS24-BENGALI.COM
Facebook Twitter Youtube Rss Medium

About US

NEWS24–BENGALI.COM brings to provide the latest quality Bengali News(বাংলা খবর, Bangla News) on Health, Tech, and more on Digital Platform.

Top Categories
  • Sitemap
Usefull Links
  • About Us
  • Comment Policy
  • Contact Us
  • Disclaimer
  • Privacy Policy
  • Term & Condition

© NEWS24-BENGALI.COM. All Rights Reserved.

Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?