এবার নয়া রেক চালাবে Sealdah ডিভিশন

3 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
কলকাতা, এই করোনা পরিস্থিতিতে লোকাল ট্রেন কবে চলবে চূড়ান্ত না হলেও, সংক্রমণ রুখতে রেল কর্তৃপক্ষ প্রস্তুতি নিচ্ছেন। মুক্ত বিশুদ্ধ বাতাস চলাচল। বসার ও দাঁড়ানোর প্রশস্ত জায়গা। করোনা অধ্যায়ে লোকাল ট্রেন চলাচল শুরু হলে এমনই রেক দিয়ে পরিষেবা দেওয়া হবে। ইতিমধ্যেই Sealdah ডিভিশনে এসে গিয়েছে এমনই রেক। চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি ও বম্বার্ডিয়ারের তৈরি করা এই নয়া রেক চালানো হবে। যা অনেকটাই মুম্বাইয়ের লোকাল ট্রেনের ধাঁচে। আপাতত Sealdah ডিভিশনের বারাসত কারশেডে চলছে এই রেকের ট্রায়াল রান। শীঘ্রই চালানো হবে স্টাফ স্পেশাল হিসাবে। তারপর যাত্রী পরিষেবা চালু হলে এই রেক দৌড় শুরু করবে।
 
এবার নয়া রেক চালাবে sealdah ডিভিশন
 
গত কয়েক মাসে Sealdah ডিভিশনে এসে পৌঁছেছে আই সি এফ এবং বম্বার্ডিয়ারের যৌথ উদ্যোগে তৈরি উন্নত প্রযুক্তির লোকাল ট্রেনের ছ’টি আধুনিক রেক। কামরায় মুক্ত বাতাস চলাচল বাড়াতে ওই রেকের ছাদে অনেকটা মেট্রোর বাতানুকূল যন্ত্রের ধাঁচে তৈরি করা আছে বিশেষ রুফ মাউন্টেড এয়ার প্যানেল। যা ঘণ্টায় প্রায় ১৬ হাজার ঘনমিটার মুক্ত বাতাস কামরায় ঢোকার সুযোগ করে দিতে পারে। যাত্রীদের সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী রুফ মাউন্টেড ইউনিটের সঙ্গে যুক্ত পাম্পের কার্যক্ষমতা বাড়িয়ে কামরায় বিশুদ্ধ বাতাসের পরিমাণ বাড়ানো বা কমানো যায়।
এছাড়াও নতুন রেকে যাত্রীদের বসার জায়গা অনেক প্রশস্ত। মুখোমুখি বসার আসনের মধ্যে দূরত্ব অনেকটাই। এমনকি যে সব যাত্রী দাঁড়িয়ে যাবেন তাদের জন্যেও আছে যথাযথ ফাঁকা জায়গা। রেল আশাবাদী ভিড় নিয়ন্ত্রণ করে সামাজিক দূরত্ব বজায় রেখেই এই নয়া রেকে যাতায়াত করা যাবে। ট্রেন গুলি জিপিএস নিয়ন্ত্রিত। ফলে বিভিন্ন স্টেশন স্বয়ংক্রিয় পদ্ধতিতেই ঘোষণা হবে। প্রতি কামরায় থাকছে এল ই ডি আলো।  থাকছে ডিস-প্লে বোর্ড। মহিলা কামরায় থাকছে সিসি ক্যামেরা।
 
এই ট্রেন ডিসি মোটরের বদলে এসি থ্রি ফেজে চলবে। রিজেনারেটিং ব্রেকিং সিস্টেম থাকায়  এই রেক অনেক বেশি এনার্জি এফিসিয়েন্ট। বছর দেড়েক আগে থেকে এই রেক চলছে মুম্বাইয়ে। এবার Sealdah ডিভিশনেও চালানো হবে এই রেক। রেল সূত্রে খবর, শীঘ্রই লোকাল ট্রেন চলাচল নিয়ে রাজ্যের সাথে বৈঠক হতে চলেছে।
 
বর্তমান এ ছয় টি রেক আসে পৌঁছেছে।  আরও রেক আসার কথা Sealdah ডিভিশনে। মুম্বাইয়ে শহরতলির ট্রেনে বছর দেড়েক আগেই এই রেকের ব্যবহার শুরু হয়। Sealdah ডিভিশনে আই সি এফ এবং একটি ভারতীয় সংস্থার যৌথ উদ্যোগে তৈরি রেক চলছে। নতুন রেকগুলির সব ক’টি ১২ কোচের।
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article