পুজোর আগে খুশির খবর, ৫০ শতাংশ বাড়িতেই দুয়ারে রেশন, ঘোষণা খাদ্য দফতরের

1 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: বর্তমানে “দুয়ারে রেশন” প্রকল্পের মাধ্যমে ১৫ শতাংশ বাড়িতে রেশনের সামগ্রী পৌঁছে দেওয়া হয়। তবে এবার বাড়ির সংখ্যা বাড়িয়ে ৫০ শতাংশ করা হচ্ছে। খাদ্যদফতরের নয়া নির্দেশ অনুসারে অক্টোবরের প্রথম ৯দিন এই পাইলট প্রজেক্ট চলবে। পুজোর দিনগুলো বাদ দিয়ে হাতে কাজের দিন হিসাবে পাওয়া যাচ্ছে মাত্র ৯দিন। সেই ৯দিনের মধ্যেই রাজ্যের ৫০ শতাংশ বাড়িতে রেশন সামগ্রী পৌঁছে দিতে চাইছে খাদ্য দফতর। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, পাইলট প্রজেক্ট বলেই আমরা গ্রাহকদের ফিডব্যাক নিয়ে তাদের দাবিকে গুরুত্ব দিচ্ছি।

50 percent of people in west bengal will get duare ration soon said food department

এদিকে নানা আইনি জটিলতার পাশ কাটিয়ে পাইলট প্রজেক্ট হিসাব দুয়ারে রেশন চালু করেছে খাদ্য দফতর। কিন্তু ডিলারদের একাংশ সরকারি এই নির্দেশিকায় একেবারেই খুশি নয়। তাঁদের একাংশের দাবি, পুজোর আগে অনেকেই ছুটির মেজাজে থাকেন। অনেকেই ঠিকঠাক কাজ করতে চান না। এর মধ্যে আবার নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। বাস্তবে এটি কতটা প্রয়োগ করা সম্ভব হবে তা নিয়ে সংশয় থেকেই গিয়েছে। এনিয়ে দফতরের কাছে চিঠিও পাঠিয়েছেন তাঁরা। তবে প্রকল্পে গতি আনতে বদ্ধপরিকর দফতর।

পুজোর আগেই মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ‘লক্ষ্মীর ভাণ্ডারে’র অর্থ

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article