আমেরিকা থেকে আরও ৫৬টি অত্যাধুনিক M777 কামান পেতে চলেছে ভারত

1 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর জন্য আরও বেশি সংখ্যক M777 আল্ট্রা-লাইট হাউইত্জার কিনতে চলেছে আমেরিকার থেকে। আমেরিকা থেকে ৫৬টি M777 আল্ট্রা-লাইট হাউইত্জার পেতে চলেছে ভারত। ২০১৬ সালে ১৪৫টি M777 আল্ট্রা-লাইট হাউইত্জার অর্ডার করে ভারতীয় সেনা। এই কামান কিনতে ৭৫০ মিলিয়ন ডলারের চুক্তি করে ভারত। সেই অর্ডারের ৮৯টি কামান ইতিমধ্যেই ভারতের হাতে এসেছে। সেই অর্ডারের ৫৬টি আরও কামান ভারত পাবে আগামী বছরের জুনের মধ্যে।

Indian army will receive 56 more m777 gun from usa

পূর্ব সেক্টরে M777 আল্ট্রা-লাইট হাউইত্জার ছাড়াও মোতায়েন করা হয়েছে CH-47F চিনুক হেলিকপ্টার। সুইডিশ অস্ত্র সংস্থা বোফর্স এবি-র তৈরি আপগ্রেডেড L-70 অ্যান্টি-এয়ারক্রাফট কামানও পূর্ব সেক্টরে মোতায়েন করা হয়েছে। উচ্চতা এবং দুর্গম পথের কারণে সীমান্তের বহু স্থানেই ভারী কামান মোতায়েন করা সম্ভব হয়নি। তবে চিনুকের সাহায্যে সেই সব স্থানে M777 আল্ট্রা-লাইট হাউইত্জার মোতায়েন করা হয়েছে।

ভারতকে S-400 এয়ার ডিফেন্স সিস্টেম সরবরাহ শুরু করেছে রাশিয়া

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article