অর্জুন গড়ে বিজেপিতে বড়সড় ভাঙন, তৃণমূলে যোগ দিলেন এক নেতা-সহ ২০০০ জন

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: বিজেপিতে ভাঙন অব্যাহত। এবার তৃণমূলে যোগ দিলেন টিটাগড়ের মৃত বিজেপি নেতা মনীশ শুক্লার ঘনিষ্ঠ এক নেতা-সহ প্রায় ২০০০ জন। এই ভাঙন কে গুরুত্ব দিতে নারাজ বিজেপি শিবির।

2000 bjp worker of titagarh area joins tmc

সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার টিটাগড়ে তৃণমূলের তরফে একটি যোগদান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী সহ একাধিক নেত্রীবৃন্দ। সেখানেই তৃণমূলে যোগ দেন বহু বিজেপি কর্মী। তৃণমূলের দাবি, এদিন প্রায় ২০০০ জন তাঁদের দলে যোগ দিয়েছেন। তাঁদের মধ্যেই ছিলেন রাজু সাউ। যিনি মৃত বিজেপি নেতা মণীশ শুক্লার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত।

ভবানীপুরে কংগ্রেসের ভোট কোন দিকে! অধীরের বার্তায় স্পষ্ট ইঙ্গিত

২০২১ এর বিধানসভাই ব্যারাকপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী ছিলেন মনীশ শুক্লার বাবা চন্দ্রমণি শুক্লা। এই রাজু সাউ ছিলেন তাঁর নির্বাচনী এজেন্ট। বিজেপির অন্দরমহলে এই দলত্যাগের যথেষ্ট প্রভাব পড়বে বলেই দাবি রাজনৈতিক মহলের।

আগামী দিনে লোকাল ট্রেনের প্রতি কামরায় থাকবে টিভি, যাত্রাপথেই ভরপুর বিনোদনের ব্যবস্থা

এই রাজু সাউের দলত্যাগ নিয়ে চন্দ্রমণি শুক্লা কে প্রশ্ন করা হলে তিনি বলেন, “এখন যা পরিস্থিতি, যেভাবে অত্যাচার হয়েছে। তাতে মানুষ ভয় পাচ্ছেন। আগে প্রাণে বাঁচব তারপর তো দল করব। সকলেই বাঁচতে চাইছেন বলে তৃণমূলে যাচ্ছেন। এই দলত্যাগের বিশেষ প্রভাব পড়বে না। বিজেপি কর্মীরা যদি তৃণমূলে গিয়ে সুস্থভাবে বাঁচতে পারেন তাতে কোনও সমস্যা নেই।”

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
TAGGED:
Share This Article