আসানসোর সালানপুরে হদিস মিলল অস্ত্র কারখানার, গ্রেফতার ৩

1 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: বৃহস্পতিবার আসানসোলের সালানপুরে খোঁজ পাওয়া গেল অস্ত্রকারখানার। অস্ত্রকারখানা থেকে নির্মিয়মান অস্ত্র ও লেদ উদ্ধার করেছে রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। গ্রেফতার করা হয়েছে ৩ জনকে।

Police raided illegal arms factory at salanpur

এদিন দুপুরে সালানপুরের চিতলডাঙা উপরপাড়ায় দীনেশ চৌধুরী নামে এক ব্যক্তির বাড়িতে অভিযান চালান পুলিশ কর্মীরা। সেখান থেকে ১২টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র ও লেদ উদ্ধার করেন পুলিশ কর্মীরা। সঙ্গে গ্রেফতার করা হয়েছে রাজকুমার চৌধুরী, প্রবীণ কুমার ও মহম্মদ ইকবাল নামে তিন ব্যক্তিকে। ধৃতরা বিহারের মুঙ্গেরের বাসিন্দা বলে জানা গিয়েছে। আটক করা হয়েছে বাড়ির মালিক দীনেশ চৌধুরীকে। তিনি চিত্তরঞ্জন রেল কারখানার কর্মী বলে জানা গিয়েছে।

সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট, ৭ এপ্রিলের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে

স্থানীয়রা জানিয়েছেন, দীনেশ চৌধুরীর বাড়ির দরজা সাধারণত বন্ধ থাকত। কয়েকদিন আসে বাড়িটি ভাড়া নেয় কয়েকজন যুবক। এর পর সেখানে ভিনরাজ্যের লোকজনের আনাগোনা শুরু হয়। এতেই সন্দেহ হয় স্থানীয়দের মনে। পুলিশকে বিষয়টি জানান তাঁরা। সেই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার অভিযান চালান পুলিশ কর্মীরা। তখন বাড়ির ভিতরে অস্ত্র তৈরি করছিল দুষ্কৃতীরা। এই কারখানার বিষয়ে বাড়ির মালিক জানতেন কি না তা তাঁকে জেরা করে বোঝার চেষ্টা করছেন গোয়েন্দারা।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article