টিকা বণ্টনে বৈষম্যের শিকার বাংলা, মমতার দাবিতেই কার্যত সিলমোহর পড়ল সংসদে

3 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: করোনা প্রতিষেধক বণ্টনে রাজ্য ভিত্তিক হিসাব দিল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। সংসদে এখন বাদল অধিবেশন চলছে। সেখানে পেশ করা হিসাব অনুযায়ী, দেশের অন্যান্য পাঁচ রাজ্যকে পশ্চিমবঙ্গের চেয়ে বেশি টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে তিনটি রাজ্যের জনসংখ্যা বাংলার তুলনায় কম। এই তিনটির মধ্যে দু’টি হল—বিজেপি শাসিত গুজরাত এবং কর্ণাটক। তৃতীয়টি রাজস্থান।

টিকা বণ্টনে বৈষম্যের শিকার বাংলা, মমতার দাবিতেই কার্যত সিলমোহর পড়ল সংসদে

এই পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস সাংসদ মালা রায় সংসদে জানতে চেয়েছিলেন, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত কোন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে কত করোনাভাইরাস টিকা পাঠিয়েছে কেন্দ্র। উত্তরে কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ভারতী প্রবীণ পাওয়ার, শুক্রবার গত ছ’মাসে পাঠানো টিকার হিসাব দিলেন লোকসভায়। আর তাতেই বেরিয়ে এলো বাংলা পেয়েছে কম সংখ্যক টিকা। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতেই পড়ল সিলমোহর।

তালিকায় দেখা যাচ্ছে এ বছর সব মিলিয়ে ৩৫ কোটির বেশি টিকা রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলকে পাঠিয়েছে কেন্দ্র। তার মধ্যে দু’টি রাজ্য তিন কোটির বেশি টিকা পেয়েছে। সব থেকে বেশি পেয়েছে মহারাষ্ট্র। সাড়ে তিন কোটির মতো। দু’নম্বরে উত্তরপ্রদেশ। সে রাজ্যে তিন কোটির বেশি টিকা পাঠিয়েছে কেন্দ্রীয় সরকার। এই দুই রাজ্যেই জনসংখ্যা বাংলার থেকে বেশি। মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের পর সব থেকে বেশি টিকা প্রাপ্তি হয়েছে যথাক্রমে গুজরাত, রাজস্থান এবং কর্ণাটকের। তার পর পশ্চিমবঙ্গ। অথচ পশ্চিমবঙ্গের জনসংখ্যা ১০ কোটির মতো, যা এই তিন রাজ্যের থেকেই বেশি। ২০২১-এর আনুমানিক হিসাবে গুজরাত ৭ কোটি, রাজস্থান ৮ কোটি এবং কর্ণাটক ৭ কোটি জনসংখ্যার রাজ্য। ২০১১ সালে দেশের শেষ যে জনগণনা হয়, তাতেও পশ্চিমবঙ্গের জনসংখ্যা মোটামুটি এই অনুপাতেই তিন রাজ্যের থেকে বেশি ছিল।

এবার ‘খেলা শুরু’ ত্রিপুরায়, TMC-তে যোগদান ৭ বিরোধী নেতানেত্রীর

দেশে এখন টিকা-করণ চলছে শুধুমাত্র প্রাপ্তবয়স্ক নাগরিকদেরই। এক রাজ্য থেকে অন্য রাজ্যে প্রাপ্তবয়স্কের অনুপাতে ভিন্নতা থাকে। কিন্তু এই তিন রাজ্যের প্রাপ্তবয়স্ক নাগরিকের সংখ্যা বাংলার থেকে বেশি এমন কোনও তথ্য নেই। ফলে টিকা-বণ্টনে বৈষম্যের যে অভিযোগ উঠছে, কেন্দ্রের পেশ করা হিসাবেই তার ইঙ্গিত স্পষ্ট।

Pegasus কাণ্ডে NSO গ্রুপের বহু অফিসে তল্লাশি ইজরায়েল সরকারের, আরও চাপে ভারত

সংসদে পেশ করা পরিসংখ্যান যখন স্পষ্ট হয়ে গিয়েছে বাংলা কম পেয়েছে টিকা তখন তার বিরুদ্ধে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। সংসদের ভেতরে–বাইরে এই ইস্যুতে নরেন্দ্র মোদীর সরকারকে চেপে ধরা হবে বলেই খবর। কেন পশ্চিমবঙ্গকে বঞ্চিত করা হলো?‌ এই প্রশ্ন এবার তোলা হবে সংসদের দুই কক্ষেই। সঙ্গে থাকবে সরকারি নথি।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article