গৃহবধূকে অজ্ঞান করে অপহরণের চেষ্টা, কোনোভাবে পালিয়ে বাঁচে পুলিশের দ্বারস্থ

2 Min Read

ওয়েব ডেস্ক: এক গৃহবধূকে ভর সন্ধ্যেয় অজ্ঞান করে রাস্তা থেকে অপহরণ করল দুষ্কৃতীরা। কোনরকমে তাদের খপ্পর থেকে পালিয়ে বাঁচলেন তিনি। এমনই চাঞ্চল্যকর অভিযোগ ছড়াল বাগুইআটিতে। এই ঘটনায় বাগুইআটি থানায় অপহরণের অভিযোগ জানিয়েছেন ওই গৃহবধূ। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। এখনও কেউ এই ঘটনায় গ্রেফতার হয়নি।

A housewife allegedly kidnap from baguiati

ঘটনা টি কি ঘটেছিল ?

সূত্র মারফৎ জানা গেছে, গত বৃহস্পতিবার তিনি বাগুইআটিতে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় কয়েকজন দুষ্কৃতী তাঁকে অজ্ঞান করে দেয়। এরপর জ্ঞান ফিরলে তিনি নিজেকে গাড়ির মধ্যে দেখতে পান। বিপদ বুঝে তিনি চিৎকার চেঁচামেচি করতে শুরু করেন। অবস্থা বেগতিক বুঝে দুষ্কৃতীরা তাকে সেখানেই নামিয়ে দিয়ে পালিয়ে যায়। হুগলীর বলাগড়ে তাকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওই গৃহবধূর। সেখানে এক ব্যক্তির কাছ থেকে ফোন নিয়ে স্বামীকে ফোন করে পুরো ঘটনাটি জানান ওই গৃহবধূ।

অব্যবহৃত তহবিল সরকারকে ফেরত দিন, জেলা ম্যাজিস্ট্রেটদের নির্দেশ মুখ্য সচিবের

এর পর তিনি স্বামীর সঙ্গে থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তা এখনও অবধি জানতে পারেনি পুলিশ। তাদের উদ্দেশ্যই বা কি ছিল? সে বিষয়টিও জানা সম্ভব হয়নি। গৃহবধূর দাবী, ঘটনার সঙ্গে ৪ যুবক জড়িয়ে আছে। তিনি বাজারে দুধ কিনতে যাওয়ার সময় ওই ৪ জন তার পিছু নিয়েছিল। ঘটনায় জড়িতদের সন্ধান পেতে পুলিশ বাগুইআটির সাবওয়ে ও বলাগড় এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখছে।

Share This Article
google-news