ব্রণর সমস্যাই ভুগছেন, দ্রুত সমস্যার থেকে মুক্তি পেতে যেনে নিন মুলতানি মাটির ঘরোয়া টোটকা

3 Min Read

ওয়েব ডেস্ক: মুখের ত্বকে ব্রণ হওয়ার প্রবণতা একটি সাধারণ সমস্যা। সারাবছর ত্বকের ব্রণর সমস্যায় ভোগেন অনেকেই। এই সমস্যা থেকে মুক্তি পেতে ইতোমধ্যে বহু ঔষধ ট্রাই করে ফেলেছেন। কিন্তু তাতেও কোন ভাল ফল মেলেনি। এবার একবর ট্রায় করে দেখুন মুলতানি মাটির প্যাক। সৌন্দর্য চর্চায় বহু যুগ ধরে পাকা জায়গা করে নিয়েছে এই মুলতানি মাটি।

ব্রণর সমস্যাই ভুগছেন, দ্রুত সমস্যার থেকে মুক্তি পেতে যেনে নিন multani mitti face pack

ম্যাগনেসিয়াম ক্লোরাইডে সমৃদ্ধ এই মুলতানি মাটি ত্বকের বিভিন্ন সমস্যা প্রাকৃতিক ভাবে দূর করে ত্বককে ভিতর থেকে সুন্দর করে তোলে। অনেক সময় অভিযোগ ওঠে, মুলতানি মাটির প্যাক ব্যবহার করার পরও মুখ থেকে ব্রণ দূর হয়নি। এমনকি ত্বক পুনরুজ্জীবিত হওয়ার লক্ষণও দেখা যায়নি। এক্ষেত্রে এটাই বলার যে, মুলতানি মাটির উপকারিতা নিয়ে প্রাচীনকাল থেকেই যথেষ্ট সুনাম রয়েছে। ত্বকের সুস্থতায় যদি মুলতানি মাটির সঠিক ব্যবহার না করা যায়, তাহলে তার ফল কিছুই সামনে আসবে না।

মুখে যদি ব্রণের প্রবণতা বেশি হয়, তাহলে মুলতানি মাটির সঙ্গে কর্পূর মিশিয়ে মুখের ত্বকের জন্য ব্যবহার করতে পারেন। কর্পূর হল একটি দুরন্ত অ্যান্টি-ব্যাকটেরিয়ালের ভাণ্ডার। ত্বকের সংক্রমণ ও প্রদাহ কমানোর জন্য মোক্ষম ওষুধ। টানটান ও রিঙ্কেলসমুক্ত ত্বকের জন্যও মুলতানি মাটি দারুণ কার্যকরী। মুলতানি মাটি ত্বকের অতিরিক্ত তেল শুষে নিতে সাহায্য করে। ফলে তৈলাক্ত ত্বকের যত্নে এর ব্যবহার বেশ জনপ্রিয়। শুধু মুখেই নয়, হাত-পায়েও মুলতানি মাটির প্যাক ব্যবহার করতে পারেন।

আপনি কি Migraine এর সমস্যাই ভুগছেন, জেনে নিন কিছু ঘরোয়া টোটকা

মুলতানি মাটি ও কর্পূরের প্যাক কিভাবে বানাবেন : একটি বোলের ২ চামচ মুলতানি মাটি নিন। তাতে গ্রিন্ড করা একটি কর্পূর দিয়ে ভাল করে মিশিয়ে নিন। এবার ওই মিশ্রণে ১ চা চামচ গোলাপ জল মিশিয়ে একটি মিক্সার তৈরি করুন। এই প্যাকটি মুখে ব্যবহার করার আগে, ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এছাড়া ওয়াইপ দিয়েও মুখ পরিষ্কার করে নিতে পারেন। এরপর ফেসপ্যাকটি গোটা মুখে লাগিয়ে নিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। মুখ পরিষ্কার করার পর পছন্দের ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

প্রচণ্ড দাঁতের যন্ত্রণাই ভুগছেন, যেনে নিন কিছু ঘরোয়া টোটকা

মুলতানি মাটির প্যাক বানাতে সময় এই ভুল গুল করবেন না : এই উপকারী মাটি দিয়ে প্যাক বানানোর সময় কখনও লেবুর রস ব্যবহার করবেন না। যদি লেবুর রস ব্যবহার করে থাকেন, তাহলে মুখের ত্বকের জ্বালাভাব ও চুলকানির লক্ষণ দেখা যায়। আর এই কারণেই ত্বকের ব্রণ হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। পাশাপাশি মুলতানি মিটির প্যাক লাগানোর পর স্বাভাবিক জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। শুকিয়ে গেলে কখনও ঘষে তুলবেন না। এও জেনে রাখুন, ত্বকে মুলতানি মাটির প্যাক ব্যবহারের পর ত্বক বেশ শুষ্ক ও রুক্ষ হয়ে যায়। তাই জল দিয়ে মুখ ধুয়ে নেওয়ার পর অবশ্যই ময়েশ্চারাইজার ব্যবহার করতে হবে। তাতে ত্বক আর্দ্র ও প্রাণবন্ত থাকবে।

(ডিসক্লেমার : এই প্রতিবেদনে শুধুমাত্র ব্রণর সমস্যার ঘরোয়া টোটকা দেওয়া আছে। সমস্যা বাড়লে বা প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।)

Share This Article
google-news