ভবানীপুরে মমতার বিরুদ্ধে বিজেপির তুরুপের তাস প্রিয়াঙ্কা টিব্রেওয়াল

1 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: ভবানীপুর কেন্দ্রে এবার প্রার্থী ঘোষণা করল বিজেপি। প্রার্থী হলে আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। রাজ্য বিজেপিতে নানা গুরুত্বপূর্ণ পদে রয়েছেন তিনি। ‘ভোট পরবর্তী হিংসা’ মামলাতে আইনজীবী হিসেবে লড়াই করেন তিনি। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়বেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।

Bje announce smt priyanka tibrewal to contest against mamata banerjee in bhabanipur

গত কয়েকদিন আগে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের জন্যে বেশ কয়েকজনের নাম পাঠানো হয়। সেই নামের তালিকাতে ছিল প্রিয়াঙ্কার নাম। দুঁদে এই আইনজীবী গত বিধানসভা নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। এন্টালি বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী করা হয় তাঁকে। সেই সময়ে ভোট চলাকালীন একাধিক বার সংবাদ শিরোনামে আসেন প্রিয়াঙ্কা।

উপনির্বাচনেও তরুণ মুখের ওপরেই ভরসা রাখছে বামেরা

পাশাপাশি জঙ্গিপুর এবং সামসেরগঞ্জেও প্রার্থী ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, এই দুই বিধানসভা কেন্দ্রে সেই সময়ে ভোট হয়নি। করোনার কাড়নে স্থগিত হয়ে যায়। এবার জগিপুরে বিজেপির প্রার্থী সুজিত দাস। এবং সামসেরগঞ্জে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন মিলন ঘোষ।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
TAGGED:
Share This Article