এবার নাগরিকত্ব ইস্যু নিয়ে নিশীথকে কটাক্ষ বিমানের

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: সম্প্রতি মোদী ক্যাবিনেটে দফতরের মন্ত্রীদের রদবদল হয়েছে। সেই রদবদলেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক(Nisith Pramanick)। কিন্তু এবার তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই প্রশ্ন প্রথম করেছেন রাজ্যসভার সাংসদ রিপুন বোরা। তার বক্তব্য নিশীথ প্রামাণিক (Nisith Pramanick) বাংলাদেশের নাগরিক। শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ নিয়ে চিঠিও লিখেছেন তিনি। তারপরই শনিবার সেই চিঠি নিয়েই সরব হয় তৃণমূল।

এবার নাগরিকত্ব ইস্যু নিয়ে নিশীথকে কটাক্ষ বিমানের

এ বার, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু নিশীথ প্রামাণিকের(Nisith Pramanick) নাগরিকত্ব বিতর্কে কেন্দ্রকে নিশানা করলেন। রবিবার, সিপিআইএম আয়োজিত একটি রক্তদান শিবিরে গিয়ে বর্ষীয়ান বাম নেতা কটাক্ষ হেনে বলেন, “আমি শুনেছি, অনেকেই বলেছেন নিশীথ-বাবুর জন্ম নাকি বাংলাদেশে। এখন সত্যিই তিনি বাংলাদেশের নাগরিক না কি এদেশের তা কেন্দ্র খতিয়ে দেখুক। একটা মানুষ যে পৃথিবীতে জন্মেছে, তার তো একটা নাগরিকত্ব থাকবে সে দেশেরই হোক। তিনি তো আর আকাশে বা মাটির তলায় জন্মাননি। অবশ্য অনেকে প্লেনে জন্মান। তাতে অবশ্য বলা যায়, সেই ব্যক্তি আকাশে জন্মেছেন, কিন্তু নিশীথ কি আকাশে জন্মেছেন! তা তো নয়। তাই কেন্দ্র এ বিষয়ে পদক্ষেপ করুক। যথাযথ উত্তর দিয়ে নাগরিকত্ব প্রমাণ করুক।”

রবীন্দ্রনাথ-রাধাকৃষ্ণাণ বাদ দিয়ে যোগী রাজ্যে এবার পড়ানো হবে যোগী-রামদেবের বই!

নিশীথের (Nisith Pramanick) নাগরিকত্ব ইস্যুকে কেন্দ্র করে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন রাজ্যের দুই মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ব্রাত্য বসু। মোদীকে লেখা রিপুনের চিঠি পোস্ট করে তাঁদের দাবি, কোনও বিদেশি নাগরিক ভারতের মন্ত্রী হলে দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। অসমের কংগ্রেস নেতা প্রধানমন্ত্রীকে চিঠি লিখে জানিয়েছেন, বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, নিশীথ আদতে বাংলাদেশের পলাশবাড়ীর হরিনাথপুরের বাসিন্দা। ভারতে কম্পিউটার কোর্স করতে আসার পরে কোচবিহারে থেকে যান। প্রথমে তৃণমূলে এবং পরে বিজেপি-তে যোগ দিয়ে সাংসদ হন। কোচবিহারের বাসিন্দা বলে নিশীথের যে নথি রয়েছে তা ভুয়ো বলেও দাবি করেন রিপুন।

এখন এই ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article