যোগ্যতা থাকা সত্বেও নয়া নিয়োগ তালিকায় নাম না থাকার অভিযোগে SSC ভবনের সামনে বিক্ষোভ আবেদনকারীদের

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: হাইকোর্টের নির্দেশে গতকালই উচ্চ প্রাথমিকের নিয়োগের তালিকা প্রকাশ করেছে বোর্ড। এবার নতুন তালিকায় নাম না থাকার অভিযোগে শুক্রবার SSC ভবনের সামনে বিক্ষোভ দেখালেন একদল চাকরি প্রার্থী। যাঁদের নাম নেই ইন্টার্ভিউ লিস্টে, মূলত তাঁরাই বিক্ষোভ দেখান বলে অভিযোগ। বেলা বাড়তে তা অশান্ত পরিস্থিতি তৈরি করে। বিধাননগর পূর্ব থানার পুলিশ গিয়ে এসএসসি ভবনের সামনের এই বিক্ষোভ নিয়ন্ত্রণে আনে। এদিকে, শুক্রবার দুপুর ২টোয় বিষয়টি নিয়ে কলকাতা হাই কোর্টের মামলার শুনানি ছিল। তাই কমিশনের আধিকারিকরা ব্যস্ত থাকায় লিখিত অভিযোগ গ্রহণ করেননি বলে জানিয়েছেন বিক্ষোভকারীরা।

যোগ্যতা থাকা সত্বেও নয়া নিয়োগ তালিকায় নাম না থাকার অভিযোগে ssc ভবনের সামনে বিক্ষোভ আবেদনকারীদের

দীর্ঘ আইনি জট কাটিয়ে বৃহস্পতিবার আদালতের নির্দেশে প্রকাশিত হয়েছে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টার্ভিউ লিস্ট। তাতে যারা ইন্টার্ভিউয়ের জন্য নির্বাচিত হননি, তাঁদেরও নম্বর-সহ নাম রয়েছে। পাশাপাশি কাট অফ মার্কসও দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষার্থীদের একাংশের অভিযোগ, তাঁদের যোগ্যতা-মান থাকা সত্বেও তালিকায় নাম নেই। এর প্রতিবাদ জানিয়েই সকাল থেকে তাঁরা সল্টলেকের SSC ভবনের সামনে জমায়েত হন। প্রায় ৫০০ জন অভিযোগপত্র জমা দেওয়ার জন্য লাইন দেন। বেলা বাড়তে থাকায় ভিড়ও বাড়ে। বিশৃঙ্খলা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর পূর্ব থানার পুলিশ। তাঁরাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

যাদবপুর-প্রেসিডেন্সি মত একাধিক বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা বাতিল করল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড

পুলিশ বিক্ষোভকারীদের জানায়, বাইরে এত ভিড় না করে ভবনের ভিতরে গিয়ে নিজেদের বক্তব্য জানাতে। এরপর প্রার্থীদের ৪ জনের এক প্রতিনিধিদল ভিতরে যান। কিন্তু এদিনই হাই কোর্টে এই সংক্রান্ত মামলা থাকায় ব্যস্ত ছিলেন সকলেই। আবেদনকারীরা জানিয়েছেন, তাঁদের লিখিত অভিযোগপত্র নেওয়া হয়নি। মৌখিকভাবে অভিযোগ শোনার পর তা নিরসনের আশ্বাস দিয়েছেন আধিকারিকরা।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article