খুশকি ও চুল পড়ার সমস্যা? জানে নিন নিরাময়ের কিছু ঘরোয়া পদ্ধতি

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: মাথার চুলে খুশকির প্রবণতা হল চুলের অন্যতম সমস্যা । কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে আপনি এই সমস্যাগুলি যেমন চুল পড়া, খুশকি থেকে মুক্তি পেতে পারেন প্রাণ অনায়াসে। প্রাকৃতিক উপাদান ব্যবহার করে চুল ধুয়ে ফেললেও অনেকসময় কার্যকর হয় না। বর্ষার আর্দ্র আবহাওয়ায় চুল কমে পাতলা হয়ে যাওয়া, খুসকি, স্ক্যাল্পে বড় মাপের ফ্লেক্স জমা হওয়ার মতো সমস্যার মুখোমুখি হন প্রায় অনেকেই। সাবুদানা ও রোজমেরি ব্যবহার করলে এই ধরনের নানা সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

খুশকি ও চুল পড়ার সমস্যা? জানে নিন নিরাময়ের কিছু ঘরোয়া পদ্ধতি

সাবুদানা চুল পড়া ও চুলের গোড়ায় চুলকানি রোধ করতে সাহায্য করে। চুলের যত্নের জন্য সবচেয়ে কার্যকর ও ঘরোয়া প্রতিকার হিসেবে ব্যবহার করা হয়। এতে রয়েছে অ্যামিনো অ্যাসিড ও ক্যারোটিনয়েড, যা চুল পড়া নিয়ন্ত্রণ করতে, অকাল চুল ঝরে গিয়ে টাক পড়া রোধ করতে সাহায্য করে। এর অ্যান্টিফাঙ্গাল ও অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য চুলের গোড়া বা ফলিকলকে শক্তিশালী করে তোলে, ক্ষতিগ্রস্ত চুলের পুনর্জীবিত করে তুলতে ও খুশকি হঠাতে সাবুদানা মোক্ষম দাওয়াই।

অন্যদিকে রোজমেরিতে রয়েছে ইউরসোলিক অ্যাসিড, যা স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করে, চুলের ত্বকে অক্সিজেন ও পুষ্টি জোগান দেয়। চুল বৃদ্ধিতেও এই রোজমেরি কাজে লাগে। এতে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যা ক্ষতিগ্রস্ত ফ্রি র্যাডিক্যালগুলি হটিয়ে পাকা চুল নিয়ন্ত্রণ করতে, চুল পাতলা হয়ে যাওয়া থেকে মুক্তি দেয়। পাশাপাশি রোজমেরিতে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য, যার কারণে খুশকি, মাথার ত্বকের জ্বালাভাব থেকে রেহাই দিতে সাহায্য করে।

করোনা ভ্যাকসিন নেওয়ার পর কেন জর আশে, কারণ জানালেন বিশেষজ্ঞরা

কীভাবে সাবুদানা ও রোজমেরির হেয়ার প্যাক বানাবেন:

১ চা চামচ শুকনো রোজমেরির শুকনো পাতা বা ২ চা চামচ তাজা রোজমেরির পাতা, ২ কাপ জল, ১ কাপ সাবুদানার মাড়, ১ টেবিল চামচ বাদাম তেল লাগবে হেয়ার প্যাক বানাতে। একটি প্যানে জল গরম করতে দিন, তাতে রোজমেরির পাতা দিন। এবার আঁচ কমিয়ে ২-৩ মিনিট ফুটতে দিন। ওভেন বন্ধ করে জল ঠান্ডা করতে দিন। জল ঠান্ডা হলে দেখবেন জলের উপর তেল ভাসছে। জল ছেঁকে রোজমেরির পাতা আলাদা করে একটি পাত্রে রেখে দিন। এবার তাতে সাবুদানার মাড় ও আমন্ড তেল মিশিয়ে নিন। দুর্দান্ত হেয়ার মাস্ক ব্যবহার চুল ঝকঝকে ও মোলায়েম হবে। খুশকি হীন চুল পেতে এই হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article