আমডাঙ্গা থানার বড় সাফল্য, ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার মূল অভিযুক্ত-সহ ৪

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: ডাকাতি হওয়ার ২৪ ঘণ্টার মধ্যে আমডাঙ্গা থাকার পুলিশ ৬০ লক্ষ টাকা সহ গ্রেফতার করলো ডাকত দল কে। গতকাল ভোরে আমডাঙ্গা থানা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর একটি লরি থামিয়ে তার কাছ থেকে ডাকাতি হয় ৬০ লক্ষ টাকা।

Amdanga police captured robbers in just 24 hour

স্থানীয় সূত্রে খবর, বুধবার ভোরবেলা আমডাঙ্গা থানা এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়কের লরি আটকে ডাকাতি হয়ে যায় ৬০ লক্ষ টাকা। ডাকাতি হওয়ার পর লরি চালক অভিযোগ জানিয়েছেন যে, অন্ধ্রপ্রদেশের AP16-TB5787 নম্বরের মাছের লরিতে মাছের একটি ক্যারেটের মধ্যে রাখা ছিল মাছ ব্যবসায়ীদের ৬০ লক্ষ টাকা। গাড়িটি রানাঘাট থেকে ছেড়ে জাগুলিয়া হয়ে আমডাঙ্গার মহাদেবপুর এলাকায় পৌঁছলে একটি স্করপিও গারি লরিটির রাস্তা আটকায়। স্করপিও গাড়ি থেকে দুষ্কৃতীরা নেমে এসে লরির চালককে মারধর করে এবং আগ্নেয়াস্ত্র দেখিয়ে ক্যারেট ভর্তি টাকা নিয়ে চম্পট দেয়। এরপরই আমডাঙ্গা থানায় অভিযোগ জানান ওই লরি চালক। 

পুজোর গাইডলাইনে বেমালুম ভুল, রাজ্যকে নোটিস আইনজীবীর

আমডাঙ্গা থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, লরি চালককে মারধর করে ৬০ লক্ষ টাকা ডাকাতির ঘটনার তদন্ত করতে নেমে তাঁরা জানতে পারেন যে, এই ঘটনার সঙ্গে পরিচিত কেউই জড়িত রয়েছে। এই ঘটনার পর সেখানে রাতভর তল্লাসি চালান তাঁরা। রানাঘাটের কুপার্স ক্যাম্প এলাকায় তল্লাসি চালিয়ে সেখান থেকে এই ঘটনার মূল অভিযুক্ত সুনীল কুমার ভৌমিক নামে বছর পঁয়ত্রিশের এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করে বেরিয়ে আসে তার সহকারীদের নামও। সেখান থেকেই আরও তিনজনকে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে ডাকাতি হওয়া টাকা উদ্ধার হয়েছে।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article