Pegasus ইস্যু নিয়ে আজ পথে নামতে চলেছে কংগ্রেস

1 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: Pegasus ইস্যুতে আজ কলকাতায় বিক্ষোভ দেখাবে কংগ্রেস নেতৃত্ব। কংগ্রেসের তরফ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করা হচ্ছে। এই দাবি নিয়ায়ে তারা রাজভবন যাবেন। তবে করোনা পরিস্থিতিতে কোনও বড় আকারের জমায়েত তারা করবেনা বলে জানিয়েছে।

Pegasus ইস্যু নিয়ে আজ পথে নামতে চলেছে কংগ্রেস

উত্তর ও মধ্য কলকাতার কংগ্রেস নেতৃত্ব এই বিক্ষোভ দেখাবে বলে জানা গিয়েছে। তাঁদের দাবি ফোনে এ ভাবে আড়িপাতার ঘটনা গণতন্ত্রের পক্ষে লজ্জাজনক। তাই অবিলম্বে যাতে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করেন, সেই দাবি নিয়েই রাজভবনে যাবেন কংগ্রেস নেতারা। কংগ্রেস সূত্রে খবর, কোভিডের কারণে বড় আকারে কোনও জমায়েত হবে না। তবে ছোট ছোট জমায়েত করে তাঁরা পৌঁছে যাবেন রাজভবনে। দুপুর আড়াইটা নাগাদ তাঁর রাজভবনে যাবেন বলে জানা গিয়েছে।

বিরোধী জোট ক্ষমতায় এলে সারা দেশে চালু হবে ফ্রি রেশন: মমতা

Pegasus ইস্যুতে প্রতিটি রাজ্যের প্রদেশ কংগ্রেস ইউনিটের কাছে কংগ্রেস হাইকমান্ডের তরফ থেকে সাংবাদিক সম্মেলন করার নির্দেশ এসেছে। সব রাজ্যেই আন্দোলন করার কথা বলা হয়েছে কংগ্রেস কর্মীদের। তাই দেশজুড়ে আন্দোলনের রাস্তায় নামছে কংগ্রেস। প্রতিটি রাজ্যে রাজভবন অভিযানের কথাও বলা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, পেগাসাসের হাত ধরে ভারতের যে সমস্ত রাজনীতিবিদ, সাংবাদিক, সমাজকর্মীর ফোনে আড়ি পাতা হয়েছিল তাদের মধ্যে শীর্ষ তালিকায় আছেন রাহুল গান্ধী।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article