মৌমাছি বা বোলতা কামড়ালে কি করবেন জেনে নিন

3 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: মৌমাছি বা বোলতা হুল ফোটালে তা খুব যন্ত্রণাদায়ক হয়। বেশিরভাগ ক্ষেত্রে হুল ফোটানো বিপদজনক না হলেও কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জির কারণে এটি বিপদজনক হতে পারে। যারা এদের হুলের খোঁচা খেয়েছেন, তারা ভালো ব্যথাও টের পেয়েছেন।

মৌমাছি বা বোলতা কামড়ালে কি করবেন জেনে নিন

মৌমাছি বা বোলতা কামড়ালে কি করবেন জেনে নিন–

১. মৌমাছি বা বোলতা হুল ফুটিয়ে বসে থাকলে তা তুলে ফেলুন। এরা সাধারণত ত্বকের সঙ্গে একই সমতলে আঁকড়ে ধরে থাকে। তাই সরানোর জন্য ধীরে ধীরে এদের ওপরে এবং পাশে আঙুল বোলান, তার পর আচমকা ঠেলে ফেলে দিন।

২. খামচে বা চিমটি কেটে মৌমাছি অথবা বোলতাকে তোলার চেষ্টা করবেন না। কারণ এর ফলে বিষের থলি থেকে সমস্ত বিষ বেরিয়ে পড়বে এবং হুলের মাধ্যমে শরীরে প্রবেশ করবে। তাই খামচে তোলার পরিবর্তে ঠেলে ফেলে দিন।

৩. হুল ফোটানোর পর সেই স্থানটিতে গরম লেগে জ্বালা করে এবং লাল হয়ে ফুলে যায়। তাই প্রভাবিত স্থানে সবার আগে বরফ ডলুন।

৪. কিছুক্ষণ ঠাণ্ডা সেঁক দেওয়ার পর সেখানে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান।

৬. ক্রিম লাগানোর পাশাপাশি অ্যান্টি হিস্টামিন ওষুধ খান। ব্যথার জন্য প্যারাসিটামল তো রয়েছেই।

৭. হুল ফোটানোর কারণে অনেকের মাথা ব্যথা, বমি, শ্বাসকষ্ট হয়। আবার প্রভাবিত স্থান চুলকাতে পারে, চাকা হয়ে ফুলে যেতেও পারে। এমনকি শরীর ফুলে যাওয়া ও পেটে তীব্র ব্যথা হওয়ার সম্ভাবনাও রয়েছে। এমন হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

ইউরিক অ্যাসিডের সমস্যা, কি খাবেন, কি খাবেন না যেনে নিন

এছাড়াও কিছু ঘরোয়া উপায়ও আছে যা প্রয়োগ করলে অবলম্বনে স্বস্তি পেতে পারেন—

১. বোলতা কামড়ালে কয়েক ফোঁটা ল্যাভেন্ডার তেল লাগিয়ে নিলে জ্বালা কমবে। মৌমাছি কামড়ালে তুলসী পাতার রস, ইউক্যালিপটাস তেল লাগালে স্বস্তি পাবেন। আবার অ্যালোভেরা জেলও শীতলতা প্রদান করতে পারে। অ্যালোভেরায় উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ব্যথা, চুলকানি, ফোলা ও জ্বালা ভাব কম করে।

২. বেকিং সোডা ও অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। তার পর ওই পেস্টটি প্রভাবিত স্থানে লাগান। বেকিং সোডা না-থাকলে শুধু অ্যাপেল সিডার ভিনিগার লাগাতে পারেন। এই ভিনিগার বিষের অ্যাসিড নিষ্ক্রিয় করার পাশাপাশি ব্যথা কমাতে সাহায্য করে। তুলোয় ভিজিয়ে এই ভিনিগার ক্ষত স্থানে লাগাতে পারেন।

গ্যাস-অম্বলের(Acidity) সমস্যাই ভুগছেন? যেনে নিন আয়ুর্বেদিক পদ্ধতিতে কিভাবে এর থেকে মুক্তি পাওয়াই

৩. মৌমাছি কামড়ালে ওই জায়গায় মধু লাগান। মধু বিষকে তরল করে দেয়। মধুতে উপস্থিত অ্যান্টি ব্যাক্টিরিয়াল উপাদান সংক্রমণের ঝুঁকি কম করে। সামান্য মধু লাগিয়ে তা শুকোতে দিন। তার পর ঈষদুষ্ণ জলে ধুয়ে ফেলুন। হলুদ ও মধু এক সঙ্গে মিশিয়েও লাগানো যেতে পারে।

৪. চন্দন ও হলুদ গুড়োও মৌমাছি, বোলতার কামড়ের কার্যকরী উপায়। চন্দন জ্বালা ভাব শান্ত করে, আবার হলুদ চুলকানো ও ফোলা ভাব কমায়। চন্দন ও হলুদের পেস্ট প্রভাবিত স্থানে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article