‘ফৌজদারি মামলার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী!’ এবার সূর্যের খোঁচা নিশীথ-বার্লাকে

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: সম্প্রতি স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (ADR)-এর রিপোর্টে প্রকাশিত হয়েছে, কেন্দ্রের নতুন মন্ত্রীসভার ৩০ জন (৪২ শতাংশ) মন্ত্রীর বিরুদ্ধে আদালতে রয়েছে ফৌজদারি মামলা। কেন্দ্রীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে রয়েছে খুনের অভিযোগ এবং সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লা-র বিরুদ্ধে রয়েছে খুনের চেষ্টার মতো গুরুতর অভিযোগ।

'ফৌজদারি মামলার অভিযোগ নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী! ' এবার সূর্যের খোঁচা নিশীথ-বার্লাকে

এবার বাংলার এই দুই নয়া কেন্দ্রীয় মন্ত্রীকে নিশানা করলেন সূর্যকান্ত মিশ্র। সিপিএমের রাজ্য সম্পাদকের কথায়, “রাজ্য বা কেন্দ্রের উভয় মন্ত্রীসভায় থাকা বেশ কয়েকজন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আর এঁদের হাতে এখন দেশের প্রতিরক্ষা!”

সম্প্রতি দু’দিনের জেলা সফরে জলপাইগুড়িতে এসেছিলেন সিপিএমের রাজ্য কমিটির সম্পাদক সূর্যকান্ত মিশ্র। সেখানে তিনি জেলা কমিটির ও পরে সাধারণ সদস্যদের সঙ্গে বৈঠক করেন। সেই বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে তাঁর মন্তব্য, “বাংলা ভাগ নিয়ে সরব হয়েছেন জন বার্লা সহ বিজেপির একাংশ। কিন্তু বাংলা ভাগ ইস্যুতে বিজেপি দ্বিধাবিভক্ত রয়েছে। আমরা বাংলা ভাগের বিরুদ্ধে। তবে আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই, বাংলা-ভাগ যাতে না হয় তা আপনার দেখা উচিৎ।”

সূর্যকান্তের ‘বিজেমূল তত্ত্ব’ নয়, দলের সাংগঠনিক দুর্বলতাকেই হারের কারণ হিসাবে দায়ী করলেন সুশান্ত ঘোষ

এদিকে সংখ্যালঘু বিষয়ক প্রতিমন্ত্রী জন বার্লার বিরুদ্ধে সরকারি জমি দখল করে বিল্ডিং বানানোর অভিযোগে সরব হয়েছে তৃণমূল। যা নিয়ে শুরু হয়েছে জেলায় তীব্র রাজনৈতিক চাপানউতোর। এনিয়েও সূর্যকান্ত মিশ্র বলেন, “দুর্নীতি একটা লোকের বিষয় নয়। রাজ্য বা কেন্দ্র উভয় মন্ত্রীসভায় থাকা বহু মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। আর এঁদের হাতে এখন দেশের প্রতিরক্ষা ইত্যাদির দায়িত্বভার দেওয়া হচ্ছে!”

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article