সস্তাই বৈদ্যুতিন সরঞ্জাম বিক্রির টোপ দিয়ে আর্থিক প্রতারণা, ‌বারুইপুর থেকে ধৃত ১

1 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: বাজার মূল্যের চেয়ে প্রায় অর্ধেক দামে মোবাইল, ল্যাপটপ, টিভি, ফ্রিজের মতো বৈদ্যুতিন সরঞ্জাম বিক্রি করার লোভ দেখিয়ে গ্রাহকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগে গ্রেফতার করা হল এক প্রতারককে। বৃহস্পতিবার বারুইপুরের কাছারি বাজার এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ওই যুবকের নাম অভিজিৎ পাল। তাঁর বিরুদ্ধে ৪২০ ও ৪০৬ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

সস্তাই বৈদ্যুতিন সরঞ্জাম বিক্রির টোপ দিয়ে আর্থিক প্রতারণা, ‌বারুইপুর থেকে ধৃত ১
প্রতিকি ছবি

কীভাবে প্রতারণার ফাঁদ পেতেছিল এই প্রতারক?

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত তিন বছর আগে সস্তায় বৈদ্যুতিক সরঞ্জাম বিক্রির নামে প্রতারণার ফাঁদ পেতে বসেছিল অভিজিৎ। কখনও ১০,০০০ টাকার মোবাইল ফোন ৫,০০০ টাকায়, কখনও আবার ২০,০০০ টাকার ফ্রিজ ১০,০০০ টাকায় বিক্রি করা হয়েছে।

তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মধ্যে রাজ্যে ফের বাড়ল বিধি-নিষেধ, সেপ্টেম্বরেও চালু হচ্ছে না লোকাল ট্রেন

এই খবর খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। লোভনীয় এই অফার ছাড়তে চাইনি গ্রাহকরা। জানা গিয়েছে, গ্রাহকের কাছ থেকে টাকা তুললেও বৈদ্যুতিন সরঞ্জাম ডেলিভারি করতে দু’তিন মাস সময় নিচ্ছিলেন অভিযুক্ত। এভাবেই দফায় দফায় বহু গ্রাহকদের কাছ থেকে প্রায় ৫০ লক্ষ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছে অভিজিতের বিরুদ্ধে। তারপর থেকেই গা ঢাকা দেন অভিযুক্ত। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, জেরায় ধৃত জানিয়েছে, এতদিন তিনি কলকাতায় আত্মগোপন করেছিলেন।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article