খড়দহে এক খুনের তদন্তে নেমে পুলিশ করল আরেক খুনের কিনারা

2 Min Read
Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google

ওয়েব ডেস্ক: এক খুনের কিনারা করতে গিয়ে আরেকটি হত্যাকাণ্ডের যোগ পেল পুলিশ। পানিহাটিতে যুবক খুনের ঘটনার তদন্তে নেমে মূল অভিযুক্ত সন্দেহে একজনকে গ্রেপ্তার করে চাঞ্চল্যকর তথ্য এলো খড়দহ থানার পুলিশের হাতে। কয়েকদিনের মধ্যে এভাবে দু’-দুটো খুন করেছে বলে পুলিশের কাছে দাবি। দ্বিতীয় খুনের সূত্র ধরেই এবার খড়দায় মিলল সাইকো কিলারের খোঁজ। গ্রেফতার অভিযুক্ত।

Khardah police update another murder case was leaked in khardah

পুলিশ সূত্রে খবর, শনিবার পানিহাটির গিরিবালা ঘাটে ইট দিয়ে থেঁতলে এক যুবককে খুন করা হয়। তদন্তে নেমে গতকাল খড়দা থেকে বিপ্লব দাস নামে বছর বাইশের এক যুবককে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃত স্বীকার করে, কয়েকদিন আগে মধ্যমগ্রামের এক যুবককেও এভাবে খুন করে গঙ্গায় ভাসিয়ে দেয়। গঙ্গার পাড়ে কাউকে একা দেখলেই খুন করার ছক কষত বলে পুলিশের কাছে জানিয়েছে ওই সাইকো কিলার।

ধৃত জেরায় জানিয়েছে, শেখরকেও অতিরিক্ত মদ্যপানের পর খুন করে গঙ্গায় পুঁতে দিয়েছিল সে। একই কায়দায় খুন করেছিল শিবনাথকেও। কিন্তু তাকে ভালো ভাবে গঙ্গায় পুঁতে ফেলতে পারেনি। শিবনাথের দেহ উদ্ধার হয়। একই জায়গায় দুই মৃতদেহ লোপাট করে দিতে চেয়েছিল সে। পুলিশি জেরায় স্বীকার করেছে বিপ্লব। বিপ্লবের মানসিক স্থিতাবস্থা খতিয়ে দেখতে চাইছেন তদন্তকারীরা।

আনন্দপুরে বাংলাদেশি গ্রেফতার কাণ্ডে পুলিসের হাতে গ্রেফতার জাল নথি তৈরির মাস্টারমাইন্ড

শিবনাথের পরিবারের তরফে আগে থেকেই খুনের অভিযোগ তোলা হয়েছিল। শিবনাথের মাথার পিছনে গভীর আঘাত ছিল। টাকা পয়সা নিয়ে কিছু সমস্যা চলছিল বলেও পরিবারের তরফে জানানো হয়। এরপর তদন্তে নেমে পুলিশ বিপ্লবকে গ্রেফতার করে। তবে এক্ষেত্রে পুলিশকে আরও একটি বিষয় ভাবাচ্ছিল। কারণ যে জায়গা থেকে শিবনাথের দেহ উদ্ধার হয়েছে, ঠিক এক সপ্তাহ আগেও ওই একই জায়গা থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার হয়। এবং তাঁরও মাথার পিছনে গভীর আঘাত ছিল। তাঁকেই একই কায়দায় মাটিতে পুঁতে দেওয়া হয়েছিল। পুলিশ মনে করছিল, দুই ঘটনার পিছনে একই ব্যক্তি জড়িত থাকতে পারে। শিবনাথের খুনের তদন্তে নেমে পুলিশ বিপ্লবকে গ্রেফতার করে। তারপর জেরায় দুটি খুনের কথাই বিপ্লব স্বীকার করে বলে পুলিশের দাবি।

ছেলের বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে বাবাকে কুপিয়ে খুন

আজ তাকে পেশ করা হচ্ছে ব্যারাকপুর আদালতে। তদন্তের স্বার্থে ১৪ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে পুলিশের পক্ষ থেকে। তবে এক হত্যাকাণ্ডের কিনারা করতে গিয়ে আরেকটি খুনের ঘটনা জানতে পেরে তাজ্জব দুঁদে তদন্তকারীরা।

Stay connected via Google News
Follow us for the latest updates.
Add as preferred source on google
Share This Article